আগৈলঝাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৯:১২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির

আগৈলঝাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির

আগৈলঝাড়ায় প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির




আগৈলঝাড়া প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়া উপজেলায় ষষ্ঠ শ্রেণির স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার মিহির শিকারীকে (১৯) কারাগারে পাঠিয়েছেন আদালতের বিচারক।

 

 

রোববার দুপুরে ওই মামলায় মিহিরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। একইদিন নির্যাতিতার জবানবন্দি ও ডাক্তার পরীক্ষা সম্পন্ন হয়। মিহির উপজেলার উত্তর বড় মগড়া গ্রামের নলিনী শিকারীর ছেলে।

 

 

আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মাজহারুল ইসলাম জানান, স্কুলছাত্রীকে বিয়ের প্রলোভনে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণের ঘটনায় ওই ছাত্রীর মা বাদী হয়ে শনিবার রাতে থানায় মামলা দায়ের করেন। ওই রাতেই মিহির শিকারীকে গ্রেপ্তার করা হয়।

 

 

তিনি আরো জানান, মিহির তার প্রতিবেশী ছাত্রীকে স্কুলে যাতায়াতের পথে বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের ফাঁদে ফেলে। এক পর্যায়ে ওই ছাত্রী মিহিরের প্রস্তাবে রাজি হলে তাকে একাধিকবার ধর্ষণ করে।

 

 

‘সর্বশেষ গত বছরের ২০ আগস্ট মিহির ওই ছাত্রীকে তার বাড়িতে ‘কথা শুনতে’ যেতে বললে ওই ছাত্রী তার বাড়িতে যায় এবং এ সুযোগে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষণ শেষে এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি-ধামকি দিয়ে ছাত্রীকে বাড়ি পাঠিয়ে দেয় মিহির।

 

 

এরপর ওই ছাত্রী বিয়ের জন্য মিহিরকে বিভিন্ন সময়ে তাগিদ দিলে মিহির বিয়ে করতে অস্বীকৃতি জানায়। কোনো উপায়ন্তর না পেয়ে নির্যাতিতা ধর্ষণের বিষয়টি স্থানীয় একজনের কাছে বললে তার মাধ্যমে নির্যাতিতার পরিবার জেনে মামলা দায়ের করেন।

 

 

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই নাসির উদ্দিন জানান, মামলা দায়েরের পরপরই অভিযান চালিয়ে মিহিরকে গ্রেপ্তার করা হয়। রোববার মিহিরকে বরিশাল আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠান এবং নির্যাতিতার জবানবন্দি গ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD