আগৈলঝাড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার Latest Update News of Bangladesh

রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:২৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নিরঙ্কুশ জয়ের পর রাষ্ট্রপতি পদে আলোচনায় আছেন যারা দেশের ১৩তম প্রধানমন্ত্রীর নেতৃত্বে নতুন সরকারের যাত্রা শুরু হচ্ছে সোমবার তারেক প্রধানমন্ত্রী হলে আলোচনায় আপত্তি নেই জয়ের নির্বাচিত হয়েই প্রতিদ্বন্দ্বীর বাসায় ফুল নিয়ে মাসুদ সাঈদী ভোটের বিরোধকে কেন্দ্র করে কাঁঠালিয়ায় সংঘর্ষ, আহত দুই নারী জাতীয় ঐক্যের ডাক দিলেন তারেক রহমান কুয়াকাটার পর্যটনে নির্বাচন প্রভাব ফেলেছে ভালোবাসা দিবসে ইরান ইস্যু, ট্রাম্পের নির্দেশ পেলেই শুরু হতে পারে বড় অভিযান মঙ্গলবারের মধ্যে নতুন প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার সদস্যদের শপথ! বিএনপি পেল সর্বাধিক আসন, নির্বাচন কমিশনের গেজেট প্রকাশ




আগৈলঝাড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার

আগৈলঝাড়ায় ঝুলন্ত লাশ উদ্ধার




স্টাফ রিপোর্টার:
বরিশালের আগৈলঝাড়ায় প্রবাস ফেরত দুই সন্তানের জনকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ উদ্ধার করে বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে।স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার বাগধা ইউনিয়নের খাজুরিয়া গ্রামের মৃত মোসলেম মিয়ার ইতালী প্রবাস ফেরত দুই সন্তানের জনক একরামুল হক নান্টু’র (৫০) ঝুলন্ত লাশ বাড়ির পাশের একটি গাছ থেকে গলায় রশি দেয়া ঝুলন্ত অবস্থায় রবিবার দুপুরে পুলিশ উদ্ধার করে।

স্থানীয় প্রতিবেশীরা জানান, নান্টু’র স্ত্রীর সাথে দাম্পত্য বিরোধ চলে আসছিল।নান্টুর টাকায় উপজেলা সদরে নির্মিত বাড়িতে তার স্ত্রী দখল করে ভাড়া দিচ্ছে ও নিজে বসবাস করছে।একযুগেরও বেশী সময় নান্টু ইতালী থেকে তার প্রেরণ করা টাকারও কোন হদিস নেই। এছাড়াও নান্টুর ভাইয়েরা তাকে সম্পত্তি থেকে বঞ্চিত করে নিজেদের নামে সস্পত্তি রেকর্ড করে নেয়ায় মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে নান্টু। নান্টুর রহস্য জনক মৃত্যু নিয়ে এলাকায় ভিন্ন ভিন্ন কথা শোনা গেছে।

লাশ উদ্ধাকারী এসআই সুজন হালদার প্রতিবেশীদের কথার সাথে একাত্মতা প্রকাশ করে বলেন, শনিবার রাতে গাছের সাথে হয়ত গলায় রশি দেয় নান্টু। এ ঘটনায় থানায় প্রাথমিকভাবে অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। লাশ পোষ্টমর্টেমের জন্য বরিশাল মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত সত্য জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD