আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১

আগৈলঝাড়ায় ইয়াবাসহ আটক ১




থানা প্রতিনিধি॥ বরিশাল জেলার আগৈলঝাড়া উপজেলা থেকে ৬৫০ পিস ইয়াবাসহ পুলিশের ছেলে আল-আমিন শরীফ সবুজকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বরিশাল মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমান শরীফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে আগৈলঝাড়ার গৈলা ইউনিয়নের কালুপাড়া গ্রামের পুলিশ সদস্য আবুল বাশার হাওলাদারের পুত্র ও গ্লোবাল পরিবহনের চালক আল-আমিন শরীফ সবুজকে (৪০) ৬৫০পিচ ইয়াবাসহ নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সবুজ জানায়, দীর্ঘদিন থেকে সে ঢাকা-পয়সারহাটগামী যাত্রীবাহী পরিবহন গ্লোবাল পরিবহনে চালকের চাকরির পাশাপাশি টাকার বিনিময়ে ইয়াবা ব্যবসায়ীদের কাছে বিবিন্ন জায়গায় ইয়াবা সরবরাহ করে আসছিলো। উদ্ধারকরা ইয়াবা পৌঁছে দেবার জন্য পাঁচহাজার টাকার চুক্তি করে দুইহাজার টাকা অগ্রীম গ্রহণ করে সবুজ।

এসব ইয়াবা পৌঁছে দেবার পরে বাকি টাকা তাকে পরিশোধ করা হতো। ২ লাখ ৬০ হাজার টাকা মূল্যের ৬৫০পিচ ইয়াবা টরকীর নীলখোলা নামকস্থানে এক ব্যবসায়ীর কাছে তার পৌঁছে দেয়ার কথাছিলো। গ্রেফতারকৃত সবুজ আগৈলঝাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি মরহুম আবদুল লতিফ মোল্লার নাতি। সবুজের বাবা আবুল বাশার হাওলাদার পুলিশ সদস্য হিসেবে ঝালকাঠি আদালতে কর্মরত রয়েছেন।

ইয়াবা আটকের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ‘খ’ সার্কেলের পরিদর্শক শেখ মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মঙ্গলবার দুপুরে আটক আল- আমিন শরীফ সবুজসহ তার অন্যান্য সঙ্গীদের আসামি করে থানায় মামলা দায়ের করেছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD