অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ:বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ:বিএমপি কমিশনার

অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ:বিএমপি কমিশনার

অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ:বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ওপেন হাউজ-ডে একটি জনকল্যাণমূলক প্লাটফর্ম। ওপেন হাউজ ডে’র মাধ্যমে আমাদেরও উপকার হয়। আমরা কিভাবে কাজ করলে আরো উন্নত সেবা নিশ্চিত করতে পারি তা সরাসরি জানা যায়। তাই অপরাধ নির্মূলে তথ্য দিয়ে সহায়তা করুন, পরিচয় গোপন রেখে কাজ করবে পুলিশ। শনিবার (৭ নভেম্বর) বরিশাল মেট্রোপলিটন (বিএমপি) কাউনিয়া থানায় আয়োজিত ওপেন হাউজ-ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে একথা বলেন বিএমপি কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান (বিপিএম-বার)।

 

 

বিএমপি কমিশনার আরো বলেন, এই ওপেন হাউজ ডে’তে আমরা ভুক্তভোগীর কথা শুনি সমাজের শৃঙ্খলা রক্ষায় সাধারণ জনগণের গঠনমূলক পরামর্শ শুনি। এমনকি আমাদের কোন পুলিশের বিরুদ্ধে অভিযোগ, অনিয়ম রয়েছে কিনা তা সরাসরি আপ

 

নাদের কাছ থেকে শুনে থাকি এবং সে অনুযায়ী গৃহীত ব্যবস্থা সকলের সামনে পর্যালোচনা করে থাকি।

 

 

তিনি বলেন, বিট্রিশ ও পাকিস্তান আমল থেকে পুলিশ সম্পর্কে যে নেতিবাচক ধারণা রয়েছে, তা নিরসন করতে আমাদের আরো আন্তরিকভাবে কাজ করতে হবে। সমাজ থেকে অপরাধ নির্মূলে আমাদের ওয়েবসাইট, ফেসবুক পেইজ এবং বিএমপি’র নিরাপদ বরিশাল গ্র“পে অথবা পর্যায়ক্রমে বিভিন্ন স্তরের অফিসারের যে কোন পদ্ধতিতে পরিচয় গোপন রেখেও তথ্য প্রদান করতে পারেন।

 

 

বিএমপি কমিশনার আরো বলেন, বর্তমান পুলিশ নারী বান্ধব, শিশু বান্ধব, জনবান্ধব পুলিশ। জনগণের দোরগোড়ায় সেবা নিশ্চিত করতে বেশি বেশি তথ্য প্রয়োজন। আমরা যতো বেশী তথ্য পাবো ততোধিক সমৃদ্ধ হবো। বেশি বেশি তথ্য জেনে জনগণের দোরগোড়ায় নির্ভেজাল সেবা পৌঁছে দেয়া সম্ভব মর্মে তিনি আশাবাদ ব্যক্ত করেন।এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (উওর) ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার (কাউনিয়া থানা) মাসুদ রানা, অফিসার ইনচার্জ মোঃ আজিমুল করিম সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD