অনিক হত্যার আসামিকে ধরলো বরিশাল র‌্যাব Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




অনিক হত্যার আসামিকে ধরলো বরিশাল র‌্যাব

অনিক হত্যার আসামিকে ধরলো বরিশাল র‌্যাব




নিজস্ব প্রতিবেদক॥  ব্রাহ্মণবাড়িয়ার ছাত্রলীগ কর্মী অনিক পাল হত্যা মামলার প্রধান আসামি আলভীকে (২৩) মাদারীপুর থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৮। রোববার (৪ আগস্ট) বিকেলে বরিশাল নগরীর রূপাতলীস্থ র‌্যাব-৮ এর সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে উপ-অধিনায়ক মেজর সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, শনিবার (৩ আগস্ট) দিনগত রাতে অভিযান চালিয়ে মাদারীপুরের কালকিনি উপজেলা থেকে অনিক পাল হত্যা মামলার অন্যতম আসামি আলভীকে গ্রেফতার করা হয়।

ইতোমধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অনিক হত্যার সঙ্গে সে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে নিয়েছে। গ্রেফতার আলভী ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পূর্ব পাইকপাড়া এলাকার বাসিন্দা এবং ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের সম্মান প্রথম বর্ষের শিক্ষার্থী।

র‌্যাব জানায়, গ্রেফতার আলভীসহ পলাতক আসামি জুয়েল, রাসেল, তানভীরসহ অজ্ঞাতনামা ৪/৫ জনের সঙ্গে নিহত অনিক পালের স্থানীয় বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ দেখা দেয়। এর সূত্র ধরে গত ২২ ফেব্রুয়ারি রাত পৌনে ১২টার দিকে পরিকল্পিতভাবে আলভীসহ অন্য আসামিরা ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরের পূর্ব পাইকপাড়া পাট গুদাম রোডস্থ বালুর মাঠে অনিকের পথরোধ করে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করার পাশাপাশি ছুরি দিয়ে বুকে ও পেটে ছুরিকাঘাত করে।

পরে ২ মার্চ রাতে ঢাকার আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD