অগ্নি নির্বাপণ সার্টিফিকেট না থাকায় নগরীর ‘কস্তুরী’ রেস্তোরাঁ বন্ধ Latest Update News of Bangladesh

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১০:০৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




অগ্নি নির্বাপণ সার্টিফিকেট না থাকায় নগরীর ‘কস্তুরী’ রেস্তোরাঁ বন্ধ

অগ্নি নির্বাপণ সার্টিফিকেট না থাকায় নগরীর ‘কস্তুরী’ রেস্তোরাঁ বন্ধ




নিজস্ব প্রতিবেদক: বরিশালে রেস্তোরায় নিজস্ব অগ্নি নির্বাপণ সার্টিফিকেট না থাকায় বরিশালে একটি রেস্তোরাঁ বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় নগরীর নথুল্লাবাদ এলাকায় বরিশাল সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে পরিচালিত এ অভিযানে রেস্তোরাঁটি বন্ধের নির্দেশ দেওয়া হয়। তবে সার্টিফিকেট পাওয়ার পর রেস্তোরাঁটি বিধি অনুযায়ী চলাচলের অনুমতি দেওয়া হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের ভ্যাটেনারি কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম।

অভিযান সূত্রে জানা গেছে, সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ আহম্মেদ জুয়েলের নেতৃত্বে নগরীর নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন কস্তুরী রেস্তোরাঁয় অভিযান চালানো হয়। এ সময় রেস্তোরাঁ কর্তৃপক্ষ অগ্নি নির্বাপক ব্যবস্থার সঠিক নিয়ম বা কোনো বৈধ সার্টিফিকেট দেখাতে না পারায় বিধি অনুযায়ী জেল-জরিমানার বিষয় জানানো হয়। পরে রেস্তোরাঁ কর্তৃপক্ষ তাদের ভুল ও অপরাধ স্বীকার করেন এবং পরে তারা রেস্তোরাঁর প্রধান ফটকে তালা মেরে অভিযান পরিচালনাকারী টিমের কাছে চাবি তুলে দেন।

এ সময় সেখানে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স বরিশালের সহকারী পরিচালক মো. বেলাল উদ্দিন, জেলা প্রশাসক দপ্তরের নির্বাহী কর্মকর্তা মো. শহীদুল্লাহ শান্তনু ও থানা পুলিশের একাধিক টিম।

সিটি কর্পোরেশনের ভ্যাটেনারি কর্মকর্তা ডা. মো. রবিউল ইসলাম জানান, অনাকাঙ্খিত কোনো অগ্নিকান্ডের ঘটনা যাতে এই নগরীতে না ঘটে, সে লক্ষ্যে সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেসি দপ্তর থেকে টিম গঠন করা হয়েছে। জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, সিভিল সার্জনসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা সেই টিমে আছেন।

তিনি বলেন, নগরীর যেসব প্রতিষ্ঠানে অগ্নি নির্বাপণ ব্যবস্থা নেই, তারা যেন নিজস্ব অগ্নি নির্বাপণ ব্যবস্থার আওতায় আসেন। অনাকাঙ্খিত অগ্নিকান্ডের ঘটনা রোধে এই টিম প্রতিনিয়ত কাজ করবে এবং তারই ধারাবাহিকতায় আজ মোবাইল কোর্ট মাঠে নেমেছে।

তিনি আরও বলেন, কস্তুরী রেস্তোরাঁ নিজস্ব অগ্নি নির্বাপণ লাইসেন্স (সার্টিফিকেট) এর জন্য আবেদন করেছে। তবে তারা এখনও সেটি পায়নি। তাই অস্থায়ীভাবে রেস্তোরাঁটি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। লাইসেন্স পেলে তখন খোলার ব্যবস্থা করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD