৪ পুলিশ সদস্যসহ বরিশালে ৮ জন করোনায় আক্রান্ত Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




৪ পুলিশ সদস্যসহ বরিশালে ৮ জন করোনায় আক্রান্ত

৪ পুলিশ সদস্যসহ বরিশালে ৮ জন করোনায় আক্রান্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চার পুলিশ সদস্যসহ বরিশাল জেলায় ২৪ ঘণ্টায় নতুন করে ৮ ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় অদ্যবধি ৮৮ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হলো।

সোমবার (১৮ মে) রাত সাড়ে ১০টায় জেলা প্রশাসনের মিডিয়া সেল বিষয়টি নিশ্চিত জানায়।

জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে জানা যায়, নতুন করোনায় আক্রান্তদের মধ্যে বরিশাল নগরর চাঁদমারি এলাকার ৩৫ বছরের এক নারী ও কাজীপাড়া এলাকায় ৫৫ বছরের এক ব্যক্তি, বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার ২৮ বছরের এক যুবক ও বাকেরগঞ্জ উপজেলার কলসকাঠি এলাকায় ৬০ বছরের এক ব্যক্তি রয়েছেন।

এছাড়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের চারজন সদস্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে গত মঙ্গলবার থেকে ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লিশ ও তাদের পরিবারের মিলিয়ে মোট ১৫ জন সদস্য করোনা আক্রান্ত হয়েছেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার শাহাবুদ্দিন খান জানান, আক্রান্ত চারজন পুলিশ সদস্যের মধ্যে বরিশাল কোতোয়ালি মডেল থানার একজন এসআই, দুইজন এএসআই এবং একজন উপ-পুলিশ কমিশনারের (উত্তর) কার্যালয়ের কনস্টেবল রয়েছেন। যাদের পুলিশ হাসাপাতালে নিয়মানুযায়ী চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে, সোমবার (১৮ মে) বরিশাল জেলায় নতুন করে কোনো ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়নি। তবে আরোগ্য লাভ করা একজনসহ এ জেলায় মোট ৩৮ জন ব্যক্তি করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD