‘১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী’: পিরোজপুর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




‘১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী’: পিরোজপুর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

‘১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী’: পিরোজপুর মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

‘১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন প্রধানমন্ত্রী’




পিরোজপুর প্রতিনিধি॥ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, ১৯ বার মৃত্যুর মুখোমুখি হয়েও মৃত্যুঞ্জয়ী শেখ হাসিনা এ দেশের মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও উন্নত সমৃদ্ধ আধুনিক বাংলাদেশ বিনির্মাণে কাজ করছেন।

 

 

শনিবার সকালে পিরোজপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে জাতির জনকের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ শেষে জেলা প্রশাসন আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

 

 

পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেনের সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার, সিভিল সার্জন ডা. হাসানাত ইউসুফ জাকী, অধ্যক্ষ প্রফেসর আলী আজম, প্রশাসনের কর্মকর্তা, আক্তারুজ্জামান ফুলু, জিয়াউল আহসান গাজী, অব. জেলা জজ আ. ছালাম সিকদার, মুনিরুজ্জামান নাসিম, প্যানেল মেয়র সাদুল্লাহ লিটন, মাকসুদুল ইসলাম লিটন, গোপাল বসু, জাহিদুল ইসলাম টিটু ও অনিরুজ্জামান অনিক।

 

 

পরে মন্ত্রী যুব উন্নয়নে প্রশিক্ষণপ্রাপ্ত বিভিন্ন ট্রেডের চার জনকে ২ লাখ ৬০ হাজার টাকার চেক এবং শিশু একাডেমীর বিজয়ী প্রতিযোগীদের মধ্যে পুরষ্কার ও একটি করে বৃক্ষের চারা তুলে দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD