১১ দফা দাবিতে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ Latest Update News of Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১১ দফা দাবিতে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ

১১ দফা দাবিতে বরিশালে সব ধরনের নৌযান চলাচল বন্ধ




নিজস্ব প্রতিবেদদক॥   শ্রমিক নির্যাতন বন্ধসহ ১১ দফা দাবিতে দেশব্যাপী অনির্দিষ্টকালের নৌ ধর্মঘটের অংশ হিসেবে বরিশালে চলছে নৌযান শ্রমিকদের কর্মবিরতি। বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের পূর্বঘোষিত এ কর্মসূচির কারণে বুধবার ভোর থেকে বরিশাল নদী বন্দর ত্যাগ করেনি কোনও ধরনের যাত্রী ও পণ্যবাহী নৌযান। চালক ও শ্রমিকরা জানান, দাবি মেনে নেয়া না হলে অনির্দিষ্টকাল নৌযান ধর্মঘট চলবে।

এর ফলে বরিশাল নদী বন্দরে নৌ যাত্রীরা পরেছেন চরম ভোগান্তিতে। সকাল থেকে বন্ধ রয়েছে সব রুটের নৌযান চলাচল। অনেক নৌযান বরিশাল নদী বন্দর থেকে সরিয়ে নদীর বিভিন্ন স্থানে নোঙ্গর করে রাখা হয়েছে। ফলে বরিশাল থেকে ভোলা-লক্ষীপুর-বরগুনা-মেহেন্দীঞ্জ-হিজলাসহ বিভিন্ন রুটের যাত্রীরা পরেছেন ভোগান্তিতে। নৌ বন্দরে এসে বিকল্প পথ না থাকায় অনেক যাত্রী ফিরে যান।

নৌযান চালক ও শ্রমিকরা জানান, ২০১৬ সাল থেকে ১১ দফা দাবিতে দেশব্যাপী নৌযান শ্রমিকরা বিভিন্ন সময়ে লাগাতার কর্মবিরতি ঘোষণা করে। এরপর সরকার ও মালিক পক্ষ কয়েকটি সভা করে দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়ায় কর্মসূচি স্থগিত করা হয়েছিল।

কিন্তু পরবর্তীকালে ওই দাবি বাস্তবায়ন হয়নি। বেতন ভাতা বৃদ্ধি, পেনশন, সার্ভিস বুক তৈরি, নৗপথে সন্ত্রাস- চাঁদাবাজী বন্ধ, কর্মস্থলে দুর্ঘটনায় মৃত শ্রমিকদের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণ প্রদানসহ মোট ১১ দফা ন্যায্য দাবি রয়েছে তাদের।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD