স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন

স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন করেছে আইনজীবীরা




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত আদালত চালুর দাবিতে বরিশালে মানববন্ধন করেছে আইনজীবীরা। সাধারণ আইনজীবীদের ব্যানারে রোববার বেলা ১২টায় জেলা জজ আদালত চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য দেলোয়ার মুন্সির সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন আইনজীবী সমিতির সিনিয়র সদস্য মহসিন মন্টু, আবুল কালাম আজাদ, মোখলেছুর রহমান বাচ্চু, আবুল কালাম আজাদ ইমন, মাইনুদ্দিন দিপ্তি, জামাল হোসেন ও আমিনুল ইসলাম সেন্টুসহ অন্যান্যরা।

 

 

বক্তারা বলেন, গত ২৫ মার্চের পর থেকে বরিশাল আদালতে স্বাভাবিক কার্যক্রম বন্ধ রয়েছে। ১০ মে থেকে ভার্চুয়াল পদ্ধতিতে সংক্ষিপ্ত পরিসরে আদালতের কার্যক্রম শুরু হলেও জামিন শুনানি ছাড়া আর কোন কার্যক্রম হয় না। জামিন একমাত্র বিচারিক কার্যক্রম নয়। সকল বিচারিক আদালতে মামলার সাক্ষী গ্রহণ, শুনানি, যুক্তি তর্ক, রায় প্রদান এবং আপিল বন্ধ রয়েছে। এতে আদালতে বড় ধরনের মামলা জট তৈরির আশঙ্কা রয়েছে।

 

 

তারা বলেন, অনেক সিনিয়র ও প্রবীন আইনজীবী ভার্চুয়াল পদ্ধতির সাথে নিদেজের খাপ খাওয়াতেও পারছেন না। এ কারণে তারা গত ৩ মাসেরও বেশি সময় ধরে মানবেতর পরিস্থিতিতে দিন কাটাচ্ছেন। এই অবস্থায় স্বাস্থ্যবিধি মেনে আগের মতো স্বাভাবিকভাবে আদালতের কার্যক্রম শুরুর দাবি জানানো হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD