স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

স্বাস্থ্যবিধি না মানায় কলাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের জরিমানা




কলাপাড়া প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় মেয়াদউত্তীর্ণ খাবার রাখায় ও স্বাস্থ্যবিধি না মানায় অভিযান চালিয়ে এক হোটেল ব্যবসায়ী, পাঁচ পথচারীসহ এক চা দোকানিকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

 

 

সোমবার দুপুরে পৌর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এসব অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল। অভিযানকালে সুমাইয়া কফি হাউসের সত্ত্বাধিকারী মো. ফারুক মোল্লাকে ৩৫ হাজার টাকা, চা দোকানি হানিফ মোল্লাকে ৫শ’ টাকা এবং মাস্ক পরিধান না করায় পাঁচ পথচারীকে ৫শ’ টাকাসহ মোট ৩৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। এ সময় উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মৃনাল কান্তি দেবনাথ, কলাপাড়া পৌর শহর ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মো. ফিরোজ শিকদার উপস্থিত ছিলেন।

 

 

নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) জগৎবন্ধু মণ্ডল বলেন, হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে মেয়াদউত্তীর্ণ বাসি খাবার রাখার দায়ে অর্থদণ্ড করা হয়। এছাড়া স্বাস্থ্যবিধি মানতে বার বার মাইকিং করা সত্ত্বেও তা না মানায় পথচারীদের জরিমানা করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD