স্বামীর অধিকার না পেলে মৃত্যুই কলাপাড়ার তরুনীর শেষ ভরসা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বামীর অধিকার না পেলে মৃত্যুই কলাপাড়ার তরুনীর শেষ ভরসা

স্বামীর অধিকার না পেলে মৃত্যুই কলাপাড়ার তরুনীর শেষ ভরসা




পটুয়াখালী প্রতিনিধি॥ ফেইজবুকে পরিচয়, অতপর প্রেম। এক পর্যায় হুজুর ডেকে কলমা পড়ে বিয়ে করে পটুয়াখালীর কলাপাড়ার লালুয়া ইউনিয়নের চারিপাড়া গ্রামের বায়জিদ আহম্মেদ এবং চাকামইয়া ইউনিয়নের চুঙ্গাপাশা গ্রামের পিতৃহীন এক তরুনী।স্বামী-স্ত্রী হিসেবে দীর্ঘদিন বরিশালের অনেক হোটেলে রাত্রি যাপন করেছেন তারা। বর্তমানে পরিবারের চাপে প্রভাবিত হয়ে ওই তরুনীকে মেনে নিতে চাইছেনা বায়জিদ। স্বামীর অধিকার না পেলে মৃত্যু ছাড়া তার আর কোন পথ থাকবেনা। রবিাবর রাত সাড়ে আটটার দিকে কলাপাড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কাঁদো কাঁদো কন্ঠে এসব কথা বলেন কলেজ পড়ুয়া ওই শিক্ষার্থী। এসময় প্রেসক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

লিখিত বক্তব্যে তরুনী বলেন, সে বরিশাল সরকারী মহিলা কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আর বায়জিদ নর্দান বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়রিং শাখার একাদশ সেমিষ্টারের ছাত্র। ২০১৯ সালের ১৫ই জানুয়ারী বায়জিদ তাকে কাজি ডেকে বিয়ে করে। বর্তমানে স্ত্রী হিসেবে অস্বীকার করায় ২০১৯ সালের ২৯ ডিসেম্বর স্বামীর দাবি নিয়ে শ্বশুর বাড়িতে যায় ওই তরুনী। পরে স্থানীয় মকবুল দফাদারের মাধ্যমে কাবিন করার কথা ছেলের মামা ফয়সাল তাকে কলাপাড়া এনে সালিস বৈঠক বসান। সেখানে তারা কাবিনের বিষয়টি ধামাচাপা দিয়ে তরুনীকে বড় অংকের টাকার প্রস্তাব দেন।

 

 

যাতে বিয়ের বিষয়টি পুরোপুরি ভুলে যায়। তাদের প্রস্তাবে রাজি না হয়ে দ্বিতীয় বারের মত সে তার অধিকার আদায়ের জন্য আবারও শ্বশুর বাড়ি যায়। পরে তার শ্বশুর নজির হাওলাদার তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। সে তাকে তার বাড়ি থেকে কলাপাড়ায় আনার জন্য অনেক চেষ্টা করেন। পরে তরুনী রাজি না হওয়াতে সুষ্ঠ সমাধানের কথা জানিয়ে কলাপাড়া থানার এএসআই শওকত জাহানের মাধ্যমে তাকে থানায় নিয়ে আসে। থানার আনার পরে তারা বলে তাদের কিছুই করার নেই।

 

 

বিষয়টি নির্বাহী কর্মকর্তার নলেজে আছে। এছাড়া বিষয়টি তাদের গ্রাম ও কলেজের সবাই জেনে গেছে। সে কারনে সে কারও কাছে মুখ দেখাতে পারছেনা। তাই স্বামীর অধিকার আদায়ের জন্য তিনি প্রশাসনসহ সবার সুদৃষ্টি কামনা করেন।

 

 

এবিষয়ে বায়জিদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেস্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে তার পিতা নজির হাওলাদার জানান, তার ছেলের সঙ্গে ওই তরুনীর বিয়ে হয়নি। টাকা হাতিয়ে নেওয়ার জন্য সে তাদের ব্লাকমেইল করছে।

 

ভয়েস অব বরিশাল/ এইচ, এম হেলাল

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD