স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে দণ্ডিত এক কয়েদির মুক্তি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে দণ্ডিত এক কয়েদির মুক্তি

স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে দণ্ডিত এক কয়েদির মুক্তি

স্বাধীনতা দিবস উপলক্ষে বরিশালে দণ্ডিত এক কয়েদির মুক্তি




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে এক বছরের দণ্ডিত এক পুরুষ কয়েদিকে মুক্তি দেয়া হয়েছে। বুধবার সকালে বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে ওই কয়েদিকে মুক্তি দেয়া হয়।

 

 

এ সময় বরিশালের ডিসি জসীম উদ্দীন হায়দার কারাগার পরিদর্শন করে অপরাধী সংশোধন ও পূনর্বাসন সমিতির মাধ্যমে করোনা থেকে সু-রক্ষা থাকার জন্য হাজতী ও কয়েদিদের মাঝে মাস্ক বিতরণ করেন।

 

 

উপস্থিত ছিলেন এডিসি গৌতম বাড়ৈ, বরিশাল উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় আল-মামুন তালুকদার, সহকারী কমিশনার জেলা প্রশাসকের কার্যালয়ের সুব্রত বিশ্বাস দাস, বরিশাল কেন্দ্রীয় কারাগারের সুপার প্রশান্ত কুমার বনিক, প্রবেশন অফিসার সাজ্জাদ পারভেজ প্রমুখ।

 

 

জানা গেছে ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আব্দুর রহমান মাঝি নামে এক দন্ডিত ব্যক্তিকে মুক্তি দেয়া হয়। তিনি একটি চুরি মামলায় এক বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন। তার সাজা ভোগের কিছুদিন বাকি থাকায় জেলখানায় তার আচার-আচরণ সবদিক বিবেচনা করে ডিসি জসীম উদ্দীন হায়দার তাকে অবমুক্ত করেন।

 

এ সময় ডিসি তাকে ফুল এবং নতুন পোশাক দিয়ে শুভেচ্ছা জানান। পাশাপাশি তার ভবিষ্যৎ জীবনের কথা বিবেচনা করে তাকে জেলা প্রশাসনের পক্ষ থেকে জীবিকা নির্বাহ করার জন্য একটি রিকশা দেয়ার আশ্বাস দেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD