স্থানীয়দের উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে বললেন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্থানীয়দের উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে বললেন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন

স্থানীয়দের উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে বললেন ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন




রিয়াজ মাহামুদ আজিম॥ শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর এক নম্বর ওয়ার্ডের পশ্চিম কাউনিয়ার সাধুর বটতলা এলাকার লাকুটিয়া সড়কে এ বিক্ষোভ করা হয়। পরে পুলিশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় এক ঘণ্টা পর বিক্ষোভকারীরা বাড়ি ফিরে যান।

স্থানীয় আওয়ামী লীগের নেতা ও কাউন্সিলের দাবি ওই ওয়ার্ডটিতে গত রোববার (১৯ এপ্রিল) বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) পক্ষ থেকে ত্রাণসামগ্রী দেওয়া হয়েছে। তারা বলছেন একটি চক্র অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য কিছু লোককে উস্কানি দিয়ে বিক্ষোভ করাচ্ছেন।

বিক্ষোভকারীরা জানান, গত রোববার (১৯ এপ্রিল) তারা ত্রাণের দাবিতে বিক্ষোভ করেছিলেন। তখন ত্রাণের আশ্বাস দেওয়া হয়েছিল। এরপরও তারা ত্রাণ পায়নি। লকডাউনের কারণে তাদের কোনো কাজকর্ম নেই। ঘরের খাবারও শেষ হয়ে গেছে। এ অবস্থায় বাধ্য হয়ে তারা আবারও ত্রাণের দাবিতে রাস্তায় নেমেছেন।

এ ব্যাপারে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর আমির হোসেন বিশ্বাস বলেন, ওয়ার্ডটিতে সিটি করপোরেশেনর পক্ষ থেকে এ পর্যন্ত ১ হাজার ৬০০ প্যাকেটের বেশি খাদ্যসামগ্রী দেওয়া হয়েছে। তালিকা অনুযায়ী বাকিদেরও দেওয়া হবে। নগরের ৩০টি ওয়ার্ডে এ কার্যক্রম চলমান থাকায় একটু সময় লাগছে। পরপর দু’বার একই এলাকায় বিক্ষোভ করা হলো।

বিক্ষোভকারীদের এলাকায় কিছু পরিবারকে সহায়তা করা হয়েছে দাবি করে তিনি বলেন, বরিশাল মহানগর বিএনপির সভাপতির বাসা ওই এলাকাতে। আর ওইখানে বার বার বিক্ষোভ করা হচ্ছে। এটা রাজনৈতিকভাবে হেয় করার জন্যই স্থানীয়দের উস্কানি দিয়ে বিক্ষোভ করানো হচ্ছে। বিসিসির হিসেব অনুযায়ী নগরের ৩০টি ওয়ার্ডে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত পর্যন্ত নিম্ন আয়ের ৪৩ হাজার পরিবারকে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD