স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড




রগুনা প্রতিনিধি:বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।নিহত গৃহবধূর নাম নাদিরা বেগম।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিয়ের পর থেকে নাদিরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী ও তার স্বজনরা।

২০১০ সালের ১৯ আগস্ট স্বামী নূরুজ্জামান তার স্ত্রী নাদিরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে নুরুজ্জামান তার ভাই মো. রিয়াজ ও মা আরবজান বেগমের সহায়তায় লাশ সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। পরে তারা একে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করে। এ ঘটনায় মামলা দায়ের করে নিহতের পরিবার।অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামি মো. নূরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এ মামলার অপর আসামি রিয়াজ ও আরবজানের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD