সংবাদ শিরোনাম:

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

  • Reporter Name
  • প্রকাশের সময় : 12:39:37 am, Wednesday, 10 April 2019
  • 14 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি:বরগুনায় স্ত্রীকে হত্যার দায়ে স্বামীকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিজ্ঞ বিচারক মো. হাফিজুর রহমান এ রায় দেন।নিহত গৃহবধূর নাম নাদিরা বেগম।রাষ্ট্রপক্ষের আইনজীবী মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিয়ের পর থেকে নাদিরার ওপর শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিলেন তার স্বামী ও তার স্বজনরা।

২০১০ সালের ১৯ আগস্ট স্বামী নূরুজ্জামান তার স্ত্রী নাদিরা বেগমকে শ্বাসরোধে হত্যা করে। পরে নুরুজ্জামান তার ভাই মো. রিয়াজ ও মা আরবজান বেগমের সহায়তায় লাশ সিলিং ফ্যানে ওড়না পেচিয়ে ঝুলিয়ে রাখে। পরে তারা একে আত্মহত্যা বলে এলাকায় প্রচার করে। এ ঘটনায় মামলা দায়ের করে নিহতের পরিবার।অপরাধ প্রমাণিত হওয়ায় মামলার প্রধান আসামি মো. নূরুজ্জামানকে মৃত্যুদণ্ড দেয় আদালত।

এ মামলার অপর আসামি রিয়াজ ও আরবজানের পাঁচ বছর সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা করে জরিমানা করে আদালত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্ত্রী হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড

প্রকাশের সময় : 12:39:37 am, Wednesday, 10 April 2019