গুলিতে নিহত হাদি, অভিযুক্তের কোটি টাকার লেনদেন, ৬৫ লাখ টাকা ফ্রিজ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ !




গুলিতে নিহত হাদি, অভিযুক্তের কোটি টাকার লেনদেন, ৬৫ লাখ টাকা ফ্রিজ

গুলিতে নিহত হাদি, অভিযুক্তের কোটি টাকার লেনদেন, ৬৫ লাখ টাকা ফ্রিজ




ডেস্ক রিপোর্ট ॥ ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডে অর্থায়নের যোগসূত্র উদ্ঘাটনে বড় অগ্রগতি এসেছে। প্রধান অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের নামে থাকা ৫৩টি ব্যাংক হিসাবে জমা থাকা ৬৫ লাখ ৫০ হাজার ২৪৬ টাকা ফ্রিজ করার নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার (৭ জানুয়ারি) পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর আবেদনের পর ঢাকা মহানগর দায়রা জজ মো. সাব্বির ফয়েজ এই আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সিআইডির উপ-পরিদর্শক আব্দুল লতিফ আবেদনে উল্লেখ করেন যে, পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় সংঘটিত হাদি হত্যা মামলায় ফয়সাল করিম মাসুদ প্রধান অভিযুক্ত। তার সঙ্গে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং সংশ্লিষ্ট অপরাধের অনুসন্ধান চলমান রয়েছে।

অনুসন্ধানে ফয়সাল করিম মাসুদ ও তার স্বার্থ-সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবে অস্বাভাবিক ও সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে। প্রাথমিকভাবে খুন, সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থ জোগান এবং সংঘবদ্ধ অপরাধের সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে আবেদনে উল্লেখ করা হয়। এসব অপরাধ মানিলন্ডারিং প্রতিরোধ আইনের ধারা অনুযায়ী সম্পৃক্ত অপরাধ হিসেবে গণ্য হয়।

আদালত মনে করেন, অভিযোগ নিষ্পত্তির আগে এসব অর্থ অবরুদ্ধ না করা হলে তা বেহাত হওয়ার আশঙ্কা রয়েছে। এ কারণে মানিলন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ (সংশোধনী-২০১৫) এর ১৪ ও ১৭(২) ধারার আলোকে হিসাবগুলো ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর জুমার নামাজ শেষে নির্বাচনী প্রচারণা শেষ করে সোহরাওয়ার্দী উদ্যানে যাওয়ার পথে পল্টনের বক্স কালভার্ট এলাকায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা শরিফ ওসমান হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুরে পাঠানো হলে ১৮ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

হাদি গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় ১৪ ডিসেম্বর পল্টন থানায় মামলা হয়, যা পরে হত্যা মামলায় রূপ নেয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD