সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মিণীর ইন্তেকাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ০৯ জুন ২০২৬, ০৮:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মিণীর ইন্তেকাল

সাবেক হুইপ শহিদুল হক জামালের সহধর্মিণীর ইন্তেকাল




বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়া-স্বরূপকাঠী আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক হুইপ প্রয়াত সৈয়দ শহিদুল হক জামালের সহধর্মিণী নাসরিন হক (৭৬) আর নেই। তিনি ছিলেন রেডক্রিসেন্ট সোসাইটির সাবেক চেয়ারম্যান এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত ভোর রাত পৌনে ৪টার দিকে ঢাকার ক্যান্টনমেন্টে নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

পারিবারিক সূত্রে জানা গেছে, নাসরিন হক একজন অতিথিপরায়ণ, ধর্মভীরু, মানবিক ও উদারমনা নারী হিসেবে পরিচিত ছিলেন। সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর অবদান এলাকাবাসীসহ সর্বমহলে প্রশংসিত।

মৃত্যুকালে তিনি তিন ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনীসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর ইন্তেকালে পরিবার, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

রোববার (১ ফেব্রুয়ারি) বাদ জোহর ঢাকার ক্যান্টনমেন্টের আল্লাহু মসজিদ প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে আজিমপুর কবরস্থানে স্বামীর কবরের পাশে তাঁকে দাফন করা হবে।

নাসরিন হকের মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় গভীর দুঃখ প্রকাশ করেছেন। শোকবার্তায় তাঁরা বলেন, তাঁর মৃত্যু একটি অপূরণীয় ক্ষতি। নেতৃবৃন্দ মরহুমার রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD