সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

সাবেক যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ভয়েস অব বরিশাল ডেস্ক॥




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ চাঁপাইনবাবগঞ্জে সাবেক যুবলীগ নেতা খাইরুল আলম জেমকে (৪৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর উদয়ন মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

নিহত জেম জেলার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং জেলা যুবলীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক। তিনি শিবগঞ্জের মর্দনা চকপাড়া (টিকরপাড়া) এলাকার এডু মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে চাঁপাইনবাবগঞ্জ শহরের নয়াগোলা এলাকায় ফুফুর বাড়িতে বসবাস করছিলেন।

 

 

পুলিশ ও স্থানীয় লোকজন জানায়, বুধবার (১৯ এপ্রিল) সন্ধ্যায় উদয়ন মোড় থেকে ইফতার কিনে বাসায় ফিরছিলেন জেম। এ সময় দুর্বৃত্তরা তাঁর পথ রোধ করে মারধর শুরু করে। এক পর্যায়ে তারা জেমকে ধারাল অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে জেলা হাসপাতালে নিয়ে যায়। এ সময় হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক জেমকে মৃত ঘোষণা করেন।

 

 

চিকিৎসকের বরাত দিয়ে পুলিশ জানায়, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছেন চিকিৎসক।

 

 

সদর থানার ওসি সাজ্জাদ হোসেন বলেন, দুর্বৃত্তরা জেমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD