‘সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ’ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্র ছাড়া হরমুজ নিরাপত্তায় ইউরোপীয় জোট গঠনের উদ্যোগ নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল




‘সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ’

‘সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভ্রাতৃত্ববোধের জাগরণ’




স্টাফ রিপোর্টার:পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জেলার সাংস্কৃতিক উৎসবই হবে বিশ্ব ভাতৃত্ববোধের জাগরণ। সাংস্কৃতিক বিকাশের মধ্যদিয়ে জাতি আত্ম-মর্যাদাশালী হয়। বাংলাদেশের উন্নয়ন নিয়ে বিশ্বে আজ আলোচনা হচ্ছে। দেশের টাকায় পদ্মা সেতু হচ্ছে। অথচ বিএনপি পদ্মা সেতু অর্থায়ন বন্ধে বিশ্বব্যাংকে মিথ্যা অভিযোগ দিয়েছিল। সেই পদ্মা সেতু আজ স্বপ্ন নয়- সত্য ও দৃশ্যমান।

শুক্রবার বিকালে জেলা প্রশাসন আয়োজনে শিল্পকলা একাডেমিতে ‘সৃজনে উন্নয়নে বাংলাদেশ’-এ প্রতিপাদ্য নিয়ে দুই দিনব্যাপী আয়োজিত সাংস্কৃতিক উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি প্রধান অতিথির বক্তব্যে উপমন্ত্রী জ্যাকব এসব কথা বলেন।

উপমন্ত্রী আরও বলেন, বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের নেতৃত্বে দ্বীপজেলা ভোলাকে সিঙ্গাপুরের আদলে রূপান্তর করা হবে। তখন ভোলাকে সবাই দেখতে আসবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন দেশ এগিয়ে যাওয়ার বিষয় উল্লেখ করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের মহাসড়কে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। মুক্তিযুদ্ধের চেতনায় সাংস্কৃতিক উৎসবের মধ্যদিয়ে অসম্প্রাদায়িক বিশ্ব তৈরি হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ দেশের পাশাপাশি বিশ্ব নেতৃত্বের মর্যাদার আসনে আসীন।

তিনি এ সময় উন্নয়নের নানা চিত্র তুলে ধরে বলেন, যারা গোলাম আজমের মত যুদ্ধাপরাধীদের রাজনীতি করার সুযোগ করে দিয়েছে তাদের ব্যাপারে মনে রাখতে হবে। কারণ আমরা বীরের জাতি।

জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলমের ছিদ্দিকের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বিশেষ অতিথিদের মধ্যে পুলিশ সুপার মো. মোকতার হোসেন, ভোলা পৌরসভার মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, সদর উপজেলা চেয়ারম্যান মোশারেফ হোসেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

পরে ভোলা শিল্পকলা একাডেমির বিভিন্ন শিল্পীর পরিবেশনায় সঙ্গীত, কবিতা আবৃতি, নৃত্য ও নাটক পরিবেশনের মাধ্যমে মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD