সরকারি কাজে বাধা : বরিশালে পুলিশের খাঁচায় চাঁদাবাজ ইকবাল Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:৩৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সরকারি কাজে বাধা : বরিশালে পুলিশের খাঁচায় চাঁদাবাজ ইকবাল

সরকারি কাজে বাধা : বরিশালে পুলিশের খাঁচায় চাঁদাবাজ ইকবাল




বাবুগঞ্জ প্রতিনিধি।। বরিশালের বাবুগঞ্জে চাঁদাবাজী মামলার আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার রাতে উপজেলার চাঁদপাশা ইউনিয়নের রফিয়াদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোঃ ইকবাল হোসেন ওই গ্রামের জব্বার খলিফার ছেলে।

এয়ারর্পোট থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মোঃ মাইনুল বলেন, রফিয়াদী গ্রামে গ্রামীন অবকাঠামো উন্নয়ন প্রকল্পো রাস্তা সংস্কারের কাজে ১৫হাজার টাকা চাঁদা দাবী করেন স্থানীয় চাঁদাবাজ মোঃ মিজান মোল্লা,মোঃ ইকবাল হোসেন ও দেলোয়ার মোল্লা। চাঁদা দিতে অপ্ররগতা প্রকাশ করায় চাঁদাবাজ মিজান মোল্লার নেতৃত্বে গত ১০মার্চ নির্মান কাজে বাধা প্রদান ও প্রকল্পের সাধারন সম্পাদক মোঃ মামুন খলিফাকে মারধর করে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় প্রকল্পের সভাপতি মামুন খলিফা বাদী হয়ে তিন চাঁদাবাজকে আসামী করে এয়ারর্পোট থানায় এ মামলা দায়ের করেন। রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মামলার ২নং আসামী মোঃ ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার গ্রেফতারকৃত আসামী ইকবালকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

এ বিষয়ে এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ এসএম জাহিদ বিন আলম বলেন, তার থানা এলাকায় সরকারী উন্নয়ন কাজে বাধা প্রদানকারী চাঁদাবাজদের সাথে কোনো আপোষ নেই।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD