সকল বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বন্ধে পিরোজপুরের শিক্ষার্থীদের প্রতিশ্রুতি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সকল বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বন্ধে পিরোজপুরের শিক্ষার্থীদের প্রতিশ্রুতি

সকল বৈষম্য, দুর্নীতি ও অনিয়ম বন্ধে পিরোজপুরের শিক্ষার্থীদের প্রতিশ্রুতি




পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুর থেকে সকল প্রকার বৈষম্য,দুর্নীতি ও নানান অনিয়ম বন্ধে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। রবিবার দুপুরে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের কার্যালয়ে গনমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় অনুষ্ঠানে এ প্রতিশ্রুতি দেন বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

এসময় বৈষম্যবিরোধী ছাত্ররা বলেন, হাসিনা সরকারের পতনের মধ্যদিয়ে দেশে আজ গনমাধ্যমের স্বাধীনতা ফিরে এসেছে, গনমাধ্যমকর্মীদের অনুরোধ থাকবে সত্য তথ্য এখন তুলে ধরুন আপনাদের পাশে ছাত্র জনতা আছে। তারা আরো বলেন, পিরোজপুর জেলার বিভিন্ন স্থানে অসংখ্য সরকারি স্থাপনা পড়ে আছে। ঠিকাদার প্রতিষ্ঠান ঠিকমত কাছ করছে না,যার ফলে সাধারণ মানুষের ভোগান্তি হচ্ছে আমরা সেই সকল সরকারি প্রতিষ্ঠানকে ধরতে চাই। কর্মকর্তাদের বাড়ির জমি বিক্রি করে হলেও সরকারি কাজ আদায় করে নেওয়া হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, মুসাব্বির মাহমুদ সানী,শাহরিয়ার আমিন সাগর,আসমা আক্তার মিতু,রেদওয়ানুল ইসলাম,মুঈন উদ্দীন সহ আরো অনেকে। সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন,পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও গ্লোবাল টিভির প্রতিনিধি জুবায়ের আল মামুন,এশিয়ান স্টাফ রিপোর্টার ও সিনিয়র সাংবাদিক গোলাম মোস্তফা,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইমন চৌধুরী,কোষাধ্যক্ষ ও বৈশাখী টিভির প্রতিনিধি আব্দুল্লাহ যুবাইর,দপ্তর সম্পাদক নাছির উদ্দীন সহ আরো গনমাধ্যমকর্মী।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD