সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি

সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ কলাপাড়ায় শিক্ষকের বাসায় চুরি




তানজিল জামান জয়, কলাপাড়া প্রতিনিধি :  পটুয়াখালীর কলাপাড়ার সরকারি খেপপাড়া মডেল মাধ্যমিক বিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের শিক্ষক শামসুল হুদার বাসভবনে দূর্ধর্ষ চুরি সংঘঠিত হয়েছে। সংঘবদ্ধ চোরের দল জানালার গ্রিল কেটে ঘরে প্রবেশ করে ষ্টিল আলমিরা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা ও সাড়ে তিন ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যায়। মঙ্গলবার দিবাগত রাত দেড়টার পর চুরির ঘটনা ঘটেছে।

শিক্ষক শামসুল হুদা জানান, পৌর শহরের এতিমখানা সড়কের সমাজ কল্যান অফিস সংলগ্ন ওয়াল টিনসেড ভাড়া বাসার পিছনের জানালার গ্রিল গ্যাস দিয়ে কেটে চোরের দল প্রবেশ করে। ঘরে ল্যাপটপ, একাধিক মোবাইল ছড়ানো ছিটানো থাকলেও চোরেরা শুধু টাকা ও সোনা নিয়ে যায়। এর আগেও কলাপাড়া পৌর শহরে একাধিক বাসায় চুরির ঘটনা ঘটলেও পুলিশ কাউকে গ্রেফতার করতে না পারায় পৌরবাসী রয়েছে চোর আতংকে। এ ঘটনায় কলাপাড়া থানায় অভিযোগ করা হয়েছে বলে শিক্ষক জানান।

এব্যাপারে কলাপাড়া থানার ওসি(তদন্ত) মো. আসাদ জানান, বিষয়টি তদন্ত করে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD