শের-ই-বাংলা মেডিকেল: করোনা ওয়ার্ডে আইসিইউ সঙ্কট, নেই স্থায়ী চিকিৎসক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




শের-ই-বাংলা মেডিকেল: করোনা ওয়ার্ডে আইসিইউ সঙ্কট, নেই স্থায়ী চিকিৎসক

শের-ই-বাংলা মেডিকেল: করোনা ওয়ার্ডে আইসিইউ সঙ্কট, নেই স্থায়ী চিকিৎসক

শের-ই-বাংলা মেডিকেল: করোনা ওয়ার্ডে আইসিইউ সঙ্কট, নেই স্থায়ী চিকিৎসক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে আইসিইউ বেডের চরম সঙ্কট চলছে। ১২টি আইসিইউ বেডের সবগুলোতেই মুমূর্ষু রোগী চিকিৎসাধীন। আরও অন্তত ২০ জন মুমূর্ষ রোগী আছেন, যাদের জরুরি আইসিইউ সেবা প্রয়োজন।

 

 

এর মধ্যেও করোনা উপসর্গ নিয়ে গড়ে প্রতিদিন ২০ জন রোগী ভর্তি হচ্ছে করোনা ওয়ার্ডে। অথচ ওই ওয়ার্ডে নেই স্থায়ী কোনো চিকিৎসক।

 

 

‘ধার করা’ চিকিৎসক দিয়ে সাধ্যমতো আইসিইউ সেবার চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান।

 

 

শনিবার দুপুর ২টা পর্যন্ত হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮ রোগী। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২১ জনের। মোট ১২টি আইসিইউ বেডের সবগুলোই রোগীতে পরিপূর্ণ। আরও অন্তত ২০ জন আছেন যাদের জরুরি আইসিইউ সেবা প্রয়োজন। কিন্তু বেড না থাকায় তারা এই সুবিধা থেকে বঞ্চিত।

 

 

হাসপাতালের সহকারী পরিচালক ডা. মনিরুজ্জামান বলেন, হাসপাতালের করোনা ওয়ার্ডের আইসিইউতে ৩ শিফটে মাত্র ৩ জন এবং করোনা ওয়ার্ডে ৩ শিফটে দায়িত্ব পালন করছেন ১৫ জন চিকিৎসক, যা প্রয়োজনের তুলানায় মাত্র ৬০ ভাগ। এই অবস্থায় রোগীর চাপ বাড়লে ভয়াবহ পরিস্থিতি নিয়ে তিনি শঙ্কিত বলে জানান।

 

 

প্রসঙ্গত, ২০২০ সালের মার্চে এই হাসপাতালের করোন ওয়ার্ডে মারা যায় ১ জন। রোগী ভর্তি ছিলো ৮ জন। অথচ এই মার্চে করোনা ওয়ার্ডে মারা গেছে ৩২ জন এবং রোগী ভর্তি ছিলো ৩৫১ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD