শেবাচিমে কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ ইন্টার্ন চিকিৎসক Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেবাচিমে কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ ইন্টার্ন চিকিৎসক

শেবাচিমে কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ ইন্টার্ন চিকিৎসক




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কারণ ছাড়াই হাসপাতালে ভর্তি হয়েছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের ১১১ জন ইন্টার্ন চিকিৎসক। এরমধ্যে গত রোববার ৯৫জন এবং সোমবার ১৬জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে ভর্তি হন। অবশ্য রহস্যজনকভাবে ভর্তি রেজিষ্টার থেকে তাদের নাম কেটে দেয়া হয়েছে। তবে এদেরমধ্যে মাত্র চারজনের করোনা পজেটিভ রয়েছে।

বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের একটি সূত্রে জানা গেছে, শেবাচিমের চার ইন্টার্ন চিকিৎসকের করোনা পজিটিভ আসার পর হোস্টেল লকডাউন করে দিয়েছে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ। এদের মধ্যে তিনজনকেই হোস্টেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। পরে তাদের সংস্পর্ষে আসা ইন্টার্ন চিকিৎসকদের নমুনা পরীক্ষা করা হলে তা নেগেটিভ আসে। অথচ ওই ইন্টার্ন চিকিৎসকদের হাসপাতালে ভর্তি করা হয়। তবে তারা হাসপাতালে ভর্তি হওয়ার পরেও হোস্টেলেই অবস্থান করছিলেন। পরে মঙ্গলবার তাদের নাম ভর্তি রেজিষ্টার থেকে কেটে দেওয়া হয়েছে।

সূত্রটি আরও জানায়, হোস্টেল লকডাউন করার কারণে হোস্টেলে রান্না বন্ধ হয়ে যায়। এতে ইন্টার্ন চিকিৎসকরা সমস্যার মধ্যে পরে। তাই হাসপাতালে ভর্তি করে সেখান থেকে তাদের খাবার দেয়া হচ্ছে।
এই বিষয়ে হাসপাতালের পরিচালক ডাঃ বাকির হোসেন বলেন, আমরা চেয়েছিলাম তাদের কোয়ারেন্টাইনে রাখার। কিন্তু তারা সেখানে কমফোর্টেবল ফিল না করায় হোস্টেলেই অবস্থান করেছেন এবং ইতোমধ্যে তাদের নামও কেটে দেয়া হয়েছে।

জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান বলেন, করোনা উপসর্গ বা করোনায় আক্রান্ত না হওয়া পর্যন্ত হাসপাতালে ভর্তি প্রয়োজন নেই। ইন্টার্ন চিকিৎসকদের ভর্তির বিষয়টি নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষের সাথে কথা বলবেন বলেও তিনি উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD