শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান:নাজিরপুরে প্রাণিসম্পদ মন্ত্রী Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান:নাজিরপুরে প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান:নাজিরপুরে প্রাণিসম্পদ মন্ত্রী

শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান:নাজিরপুরে প্রাণিসম্পদ মন্ত্রী




নাজিরপুর প্রতিনিধি॥ জপুরের নাজিরপুরের কালিগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী পারাপারে নতুন ফেরি উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম

 

 

পিরোজপুরের নাজিরপুরের কালিগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী পারাপারে নতুন ফেরি উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, শেখ হাসিনা উন্নয়নবান্ধব সরকার প্রধান। শেখ হাসিনার মতো অতীতে কেউ কোনদিন বাংলাদেশে যোগাযোগ ব্যবস্থার এত উন্নয়ন করেননি। শেখ হাসিনাই দেশের টাকায় পদ্মাসেতু, কর্ণফুলী নদীর তলদেশে টানেল করছেন। তিনিই পায়রা বন্দর, মাতারবাড়ী গভীর সমুদ্র বন্দর করছেন।

 

 

শনিবার পিরোজপুরের নাজিরপুরের কালিগঙ্গা নদীতে শ্রীরামকাঠী-ভরতকাঠী পারাপারে নতুন ফেরি উদ্বোধন শেষে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

 

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মোংলা বন্দর চালু করেছেন। তিনি পিরোজপুরে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দিয়েছেন। অর্থনৈতিক অঞ্চল, পলিটেকনিক ইনস্টিটিউট, টেক্সটাইল টেকনোলজি ইনস্টিটিউট,আবাসন প্রকল্প দিয়েছেন। পিরোজপুরের সমস্ত জায়গায় তার উন্নয়নের ছোঁয়া লেগে আছে।

 

 

শ ম রেজাউল করিম বলেন, উন্নয়ন আমাদের অনিবার্য দরকার। এজন্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ব্যক্তিগত লীগের দরকার নেই। সবাই মিলে আমরা একটা লীগ, সেটা হলো উন্নয়ন লীগ। আমাদের উন্নয়নের অগ্রযাত্রা অন্যদের এতটাই বিস্ময় করে তুলবে যে, তারা বলবে এত উন্নয়ন কী সম্ভব!

 

 

সুধী সমাবেশে উপস্থিত সবাইকে লক্ষ্য করে তিনি বলেন, সবাই মিলে নেতা যদি একজনকে মানি সেটা শেখ হাসিনা, আদর্শ যদি মানি সেটা বঙ্গবন্ধু।

 

 

সুধী সমাবেশে সভাপতিত্ব করেন শ্রীরামকাঠী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুনীল কুমার হালদার।

 

 

সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাজিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার, নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ওবায়দুর রহমান, পিরোজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী, নাজিরপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ আব্দুল লতিফ, জেলা পরিষদ সদস্য সুলতান মাহমুদ খানসহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD