শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কর্মসূচি পালন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৪৭ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কর্মসূচি পালন

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কর্মসূচি পালন

শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কর্মসূচি পালন




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পুত্র মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭১তম জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে দিনভর কর্মসূচি পালন করেছে জেলা প্রশাসন।

 

 

বুধবার সকাল ১০টায় শহীদ আবদুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে জেলা প্রশাসন এবং বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থার পক্ষে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন জেলা প্রশাসক বরিশাল এসএম অজিয়র রহমান। এ সময় পুলিশ সুপার সাইফুল ইসলাম, বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেন খান আলো, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) প্রশান্ত কুমার দাসসহ খেলোয়াড় ও সংগঠকরা উপস্থিত ছিলেন।

 

 

পরে বেলা ১১টার দিকে প্রধানমন্ত্রীর সাথে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকায় আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে জুম কনফারেন্স অ্যাপের মাধ্যমে অংশগ্রহণ করেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

 

 

এদিকে দুপুর ১২টায় জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে ৪৫ জন অসচ্ছল ও করোনাভাইরাসে ক্ষতিগ্রস্ত ক্রীড়াবিদ ও ক্রীড়া সংগঠকের মাঝে ৭ হাজার টাকা করে মোট ৩ লাখ ১৫ হাজার টাকার আর্থিক অনুদানের পাশাপাশি যুব উন্নয়ন অধিদফতরের পক্ষ থেকে গাছের চারা বিতরণ করা হয়।

 

 

বিকাল ৩টায় শহীদ শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে রেকর্ড রুম চত্বরে বৃক্ষরোপণ করেন জেলা প্রশাসক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD