শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ : আইজিপি Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ : আইজিপি

শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ : আইজিপি




পটুয়াখালী প্রতিনিধি॥ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বলেছেন, জঙ্গিবিরোধী কর্মকাণ্ডে সারা পৃথিবীতে বাংলাদেশ মডেল হিসেবে পরিচিত। জঙ্গিবাদ নির্মূল হয়েছে সারা পৃথিবীতে এটি কেউ দাবি করতে পারবে না, তবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। বাংলাদেশ থেকে কার্যকরীভাবে জঙ্গিবাদ নিয়ন্ত্রণ হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে পটুয়াখালী পুলিশ লাইন্সে জেলা পুলিশের বিভিন্ন উন্নয়নমূলক কাজের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, মাদক একটি খারাপ নেশা, এটি পরিবার থেকে বোঝাতে হবে। শুধু অভিযান নয়, মানুষকে সচেতন করতে সারাদেশে কাজ করছে পুলিশ। তারা মাদকাসক্তদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতেও কাজ করছে। মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে মাদক নির্মূল পুলিশের প্রধান কাজ। সমাজকে বাঁচাতে হলে, যুব সমাজকে বাঁচাতে হলে, নতুন প্রজন্মকে বাঁচাতে হলে মাদকমুক্ত করতে হবে। সমাজকে মাদকমুক্ত করতে আরও কঠোর হবে পুলিশ।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধু ১৯৭৫ সালে রাজারবাগে প্রথম পুলিশ সপ্তাহে বলেছিলেন, এই পুলিশ ব্রিটিশ কিংবা পাকিস্তানের পুলিশ নয়, এই পুলিশ স্বাধীন বাংলাদেশের পুলিশ। বঙ্গবন্ধু চেয়েছিলেন, পুলিশ হবে জনগণের পুলিশ। জনগণের পুলিশ হওয়ার জন্য মুজিববর্ষ সামনে রেখে সারা বছর জনগণের মধ্যে পুলিশি ভীতি দূর করতে কাজ করছে পুলিশ।

পটুয়াখালীর পুলিশ সুপার মোহাম্মদ মইনুল হাসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশের বরিশাল রেঞ্জের ডিআইজি শফিকুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারণ সম্পাদক ভিপি আবদুল মান্নান, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি কাজী ইকবাল, সাধারণ সম্পাদক মুফতি সালাহউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD