শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা

শীতে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত কারিগররা




আগৈলঝাড়ায় প্রতিনিধি॥ বরিশালের আগৈলঝাড়ায় শীত উপলক্ষে লেপ-তোষক তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছে শিতে লেপ-তোষক কারিগর ও ব্যবসায়ীরা।

 

 

দিনে গরম, রাতে ঠান্ডা আর সাত সকালে ঘাস, লতাপাতার ওপর জমে থাকা শিশির বিন্দু জানান দেয় ‘শীত এসে গেছে। তৈরী হও শীতবস্ত্র নিয়ে শীত মোকাবেলায়’।

 

 

জানা গেছে, আগৈলঝাড়া উপজেলায় শীত জেঁকে বসার কারণে লেপ-তোষক বিক্রি বেড়ে যাওয়ায় খোশমেজাজে দিন কাটাচ্ছে কারিগর ও লেপ-তোষক ব্যবসায়ীরা। মধ্যবিত্ত-নিম্নবিত্ত মানুষের কম্বল খোঁজাখুঁঁিজ শুরু না হলেও শীত মোকাবেলায় বিভিন্ন শ্রেণীর মানুষের লেপ-তোষকের দোকানগুলোতে ভীড় করতে শুরু করেছেন।

 

 

ত কয়েকদিন ধরে উপজেলার বিভিন্নস্থানে ঘুরে দেখা গেছে, উপজেলা সদর, গৈলা বাজার, ছয়গ্রাম বন্দর, সাহেবেরহাট, রাজিহার বাজার, বাশাইল বাজার, পয়সারহাট বন্দর, তালের বাজার, মিশ্রিপাড়া, বাকাল হাট, বাটরা বাজার, বারপাইকা বাজারে লেপ-তোষক কারিগরদের ব্যস্ততা দিন দিন বেড়েই চলছে। দিনরাত সমানে ব্যস্ত অর্ডার নেয়া, আর তৈরি করা লেপ-তোষক সরবরাহ করা নিয়ে।

 

 

বর্তমানে একটি লেপ বানাতে খরচ নেয়া হচ্ছে ৯শ’ থেকে ১৩শ’ টাকা পর্যন্ত। কারিগররা জানান, কাপড়, সুতা এবং তুলার দাম বেশি হওয়ায় খরচ আগের তুলনায় এখন অনেক বেশি।

 

 

গৈলা বাজারের লেপ-তোষক ব্যবসায়ী ফরিদ খলিফা জানান, গতবছর ৯শ’ টাকায় যে লেপ বানানো হয়েছে এবছর সেটা ১১শ’ টাকা খরচ পড়ছে।

 

 

একই কথা জানান সাহেবেরহাট বাজারের লেপ-তোষক কারিগর বাবুল বেপারী। তিনি জানান, প্রকারভেদে গত বছরের চেয়ে এবছর ১শ’ থেকে ৩শ’ টাকা খরচ বেশি হচ্ছে একটি লেপ বানাতে।

 

 

ফুল্লশ্রী গ্রামের কালাম খলিফা জানান, গতবছর ৯শ’ টাকা দিয়ে একটি লেপ তৈরি করেছি, কিন্তু এবার সেই লেপ বানাতে খরচ হয়েছে ১১শ’ টাকা।

 

 

লেপ-তোষক ব্যবসায়ীরা জানান, এবছর জিনিসপত্রের দাম বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিকভাবেই লেপ-তোষক তৈরিতে খরচ বেড়ে গেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD