শিশু শিক্ষার্থীদের নিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতা সভা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিশু শিক্ষার্থীদের নিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতা সভা

শিশু শিক্ষার্থীদের নিয়ে এয়ারপোর্ট থানা পুলিশের সচেতনতা সভা




এম. কে. রানা॥   বরিশাল মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উদ্যোগে থানার আওতাধীন স্কুল, কলেজ, মাদ্রাসায় চলমান গুজব প্রতিরোধে ‘গণসচেতনতামূলক সপ্তাহ- ২০১৯’ উপলক্ষে ছাত্র-ছাত্রীদের নিয়ে ইভটিজিং, বাল্যবিবাহ, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদসহ আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ বিষয়ক সচেতনতামূলক মতবিনিময় সভা নিয়মিত অনুষ্ঠিত হচ্ছে। যার ধারাবাহিকতায় গতকাল বেলা ১২টায় কাশিপুর গণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মতবিনিময় সভায় বিভিন্ন দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) আব্দুর রহমান মুকুল।

চলমান গুজব প্রতিরোধসহ অতি সম্প্রতি আলোচিত ডেঙ্গু বিষয়ে করণীয় বর্জনীয় সংক্রান্তে কোমলমতি শিশু শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের সচেতন করে সতর্ক থাকার এবং অভিভাবকদের ও শিক্ষকদের পৃথকভাবে উল্লেখিত বিষয়ে সজাগ থাকার পরামর্শ প্রদান করেন তিনি। এছাড়াও মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গীবাদ ও আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ এবং এর কুফল/নেতিবাচক দিকগুলো নিয়ে আলোচনা করা হয়।

এ সময় শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের সন্তোষজনক ও দিক নির্দেশনামূলক উত্তর দেন তিনি। উক্ত সভায় স্কুলের প্রধান শিক্ষিকা ফরিদা ইয়াসমিন, ম্যানেজিং কমিটির সভাপতি আঃ সত্তার হাং, সহকারী শিক্ষকবৃন্দসহ প্রায় শতাধিক ছাত্র-ছাত্রী ও তাদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD