শিশু প্রতিযোগিতায় জাতীয় ভাবে প্রথম স্থান অধিকার করায় মেধাবী ছাত্র সহনকে সংবর্ধনা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিশু প্রতিযোগিতায় জাতীয় ভাবে প্রথম স্থান অধিকার করায় মেধাবী ছাত্র সহনকে সংবর্ধনা

শিশু প্রতিযোগিতায় জাতীয় ভাবে প্রথম স্থান অধিকার করায় মেধাবী ছাত্র সহনকে সংবর্ধনা




মোঃ মাসুদ সরদার গৌরনদী প্রতিনিধি: শিশু প্রতিযোগিতায় সারা দেশের মধ্যে জাতীয় ভাবে প্রথম স্থান অধিকার করেছে বরিশালের গৌরনদীর পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের দশম শ্রেনীর মেধাবী ছাত্র মৃত্তিক ভদ্র সহন।

জাতীয় শিশু একাডেমী মিলনায়তনে মহামান্য রাষ্টপতি এ্যাডভোকেট আব্দুল হামিদের কাছ থেকে সে স্বর্ণপদক ও সনদপত্র গ্রহন করায় গতকাল সহনের শিক্ষা প্রতিষ্টানের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
স্কুলের হল রুমে সংবর্ধনা সভা পালরদী মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ তপন কুমার রায়ের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার খালেদা নাছরিন।

বিশেষ অতিথি ছিলেন গৌরনদী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, উপজেলা খাদ্য পরিদর্শক অশোক কুমার চৌধুরী, সাবেক প্যানেল মেয়র মোঃ ফিরোজ রহমান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সাধারন সম্পাদক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি আলহাজ্ব জামাল উদ্দিন।

পালরদী মডেল স্কুল এন্ড কলেজের শিক্ষক রাজারাম সাহার সঞ্চলনায় বক্তব্য রাখেন সিনিয়র শিক্ষক এসএম ইলিয়াস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সদস্য মোঃ আলী হোসেন, আব্দুস ছালেক মামুন প্রমুখ। পরে মৃত্তিক ভদ্র সহন রাষ্ট্রপতির কাছ থেকে স্বর্ন পদক পাওয়ায় প্রতিষ্ঠানের পক্ষ থেকে সংবর্ধনা ও উপহার দেওয়া হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD