শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন

শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে বরিশালে মানববন্ধন




নিজস্ব প্রতিনিধি॥  বরিশালে সুনামগঞ্জের ছয় বছরের শিশু তুহিনের নৃশংস হত্যা এবং দেশব্যাপী শিশু নির্যাতন ও হত্যার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিশুরা।শুক্রবার (১৮ অক্টোবর) বেলা ১১টায় নগরের অশ্বিনী কুমার হল সংলগ্ন সদররোডে এ কর্মসূচির আয়োজন করে শিশু সংগঠন খেলাঘর বরিশাল।

খেলাঘর বরিশালের সভাপতি নাজমুল হোসেন আকাশের সভাপতিত্বে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক তৌসিক আহমেদ রাহাত, খেলাঘরের সভাপতি আহসান উল্লাহ মাইনুল, খেলাঘর বরিশালের সদস্য শহিদুল ইসলাম, কামরুন নাহার, রফিকুল হালিম লাবু, কাজী সেলিনা, জগলুল হায়দার শাহিন, শমসের আলি মিঠু, শুভংকর চক্রবর্তী, নিগার সুলতানা হনুফা প্রমুখ।

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিশু সংগঠনের শিশুদের উপস্থিতিতে মানববন্ধনে বক্তারা বলেন, সারাদেশে যেভাবে শিশু নির্যাতন ও ধর্ষণসহ হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, তাতে আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণ ব্যবস্থা ব্যর্থতার পরিচয় দিচ্ছে। আমরা চাই বার বার শুধু শিশু নির্যাতন, ধর্ষণ হত্যার বিচারের নতুন নতুন আইন পাশ না করে, আইনের সঠিক বাস্তবায়ন করা হোক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD