শায়স্তোবাদে পরিকল্পনা ছাড়াই বেড়িবাঁধে কালর্বাট নির্মান : জানে না পানি উন্নয়ন বোর্ড Latest Update News of Bangladesh

বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
‘মেড ইন বাংলাদেশ’ প্রচারে শিক্ষার্থীদের পাট ব্যাগ দেবে সরকার দুই দিনব্যাপী সংরক্ষিত নারী আসনের মনোনয়ন যাচাই শুরু সৌদিতে পৌঁছালেন ২০ হাজার ৫৬৩ জন হজযাত্রী, নিহত একজন হরমুজ সংকট মোকাবিলায় লন্ডনে বিশ্ব শক্তির জরুরি বৈঠক ইরান ইস্যুতে নতুন কূটনৈতিক মোড়, যুদ্ধবিরতি বাড়াল যুক্তরাষ্ট্র গৌরনদীতে অভ্যন্তরীণ দ্বন্দ্বে মুখোমুখী ছাত্রদল-যুবদল, বিএনপির অফিস ভাঙচুর সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ




শায়স্তোবাদে পরিকল্পনা ছাড়াই বেড়িবাঁধে কালর্বাট নির্মান : জানে না পানি উন্নয়ন বোর্ড

শায়স্তোবাদে পরিকল্পনা ছাড়াই বেড়িবাঁধে কালর্বাট নির্মান : জানে না পানি উন্নয়ন বোর্ড




স্টাফ রিপোর্টার : বরিশাল সদর উপজেলার শায়েস্তাবাদ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে বেড়িবাঁধে পানি উন্নয়ন বোর্ডের অবহিত ছারাই কালবার্ট নির্মান।হটাৎ বেড়িবাঁধে কোন পরিকল্পনা ছাড়াই এ কালবার্ড দেয়ায় পানিবন্ধী হয়ে পরেছে প্রায় পাচ শতাধিক পরিবার।

সরেজমিনে গিয়ে দেখা যায়,কোন সুইচিং পদ্ধতি ছারাই বেড়িবাঁধে কার্পেটিং রাস্তা টিকানোর কথা বলে কালবার্ট করেন এলজিইডি।যার ফলে বেড়িবাঁধের প্রায় পাচ শতাধিক পরিবার পানিবন্ধি হয়ে পরে ।এছারাও ফসলী জমিসহ মাছচাষীদের পরতে হচ্ছে চরম দূর্ভোগে।জানা যায়,অতিরিক্ত পানি বেড়ে যাওয়ায় লাখ-লাখ টাকার মাছ চলে যায় একাধিক মাছচাষীর।বটতলা থেকে হাওলাদার বাড়ি পর্যন্ত এক কিলো কার্পেটিং রাস্তা হয় কিছুদিন আগে।বেড়িবাঁধে রাস্তা নির্মানের সাথে কালবার্টো করা হয়,অথচ পানি থেকে রক্ষার জন্য এ বেড়িবাঁধ।বেড়িবাঁধে কোন পরিকল্পনা ছারাই এরকম কালবার্ট দেয়ায় এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে বলে জানা যায়।

স্থানীয় বাসিন্দা মাছচাষী খোকন হাওলাদার জানায়,বেড়িবাঁধে কালবার্ট দেয়ায় পানিতে আমার প্রায় দুই লক্ষ টাকার মাছ চলে গেছে।কৃষক কালাম মিয়া জানায়,কালবার্ট দিয়ে পানি আসায় ফসলের ব্যাপক ক্ষতি হচ্ছে।এরকম অবস্থা থাকলে আমাদের পথে বসতে হবে।এছারাও স্থানীয় পানিবন্ধী একাধিক পরিবারের লোকজন জানায়,কোন পরিকল্পনা ছারাই বেড়িবাঁধে এ কালবার্ট দেয়ায় আমাদের পানিবন্ধী হতে হচ্ছে।স্থানীয় প্রশাসনের কাছে একটাই দাবী যে কোন উপায়ে আমাদের পানি থেকে মুক্ত করনে কোন পদক্ষেপ নিবেন।

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আবু সাঈদ জানায়,বেড়িবাধে কোন কালবার্ট করার নিয়ম নেই।যদি প্রয়োজন পরে সুইচিং সিস্টেম করতে হবে।তবে এলজিইডি রাস্তা নির্মানের সময় কালবার্ট নির্মান করবে,এ বিষয় আমাদের কিছু জানায়নি এবং আমরা এ বিষয়ে অবগত ছিলাম না। আমি লোক পাঠিয়ে বিস্তারিত জেনে পদক্ষেপ গ্রহন করবো।

এ বিষয়ে এলজিইডি সদর উপজেলা নির্বাহী প্রকৌশলী সৈয়দ মাইনুল হাছান জানায়,আমরা রাস্তা করার সময় জেনেছি আগে কালবার্ট ছিলো এছারা তখন এলাকার কেউ আমাদের বলেনি।এ বিষয়ে আমি আমার স্যারের সাথে কথা বলবো।বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার হুমায়ুন কবির জানায়,আমি এ বিষয়ে অবগত নই।বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD