লঞ্চঘাটে দোকানিকে মারধর Latest Update News of Bangladesh

শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কাউন্সিল শেষে রাজনীতি ছাড়ার ইঙ্গিত দিলেন ফখরুল যুদ্ধবিরতি টিকিয়ে রাখতে যুক্তরাষ্ট্র হামাস গোপন সংলাপ শুরু দেশের ইতিহাসে সর্বোচ্চ জ্বালানি মজুত রয়েছে: জ্বালানিমন্ত্রী হামে আক্রান্ত ও উপসর্গে হাসপাতালে ৮১১ শিশু ভর্তি, মৃত্যু ৮ বরিশাল সফরে শৈশব স্মৃতিতে ফিরে গেলেন স্পিকার আজ স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ বিশিষ্ট ২০ জন ইসরায়েলগামী অস্ত্রের চালান বেলজিয়ামে আটক, কঠোর নজরদারি কঠোর হচ্ছে এসএসসি নীতিমালা, ফিরছে ‘নীরব বহিষ্কার’ ব্যবস্থা শিক্ষক প্রশিক্ষণ ও উপকূল উন্নয়ন পরিকল্পনায় সরকারের নতুন ঘোষণা ৩৬ দেশে ভিসামুক্ত ভ্রমণ সুবিধা পেলেও র‌্যাংকিংয়ে পিছিয়েছে বাংলাদেশ




লঞ্চঘাটে দোকানিকে মারধর

লঞ্চঘাটে দোকানিকে মারধর




নিজস্ব প্রতিবেদক: বরিশাল একতলা লঞ্চঘাটের এক দোকানির ওপর হামলা চালিয়ে মারধর করেছে একদল যুবক। শুক্রবার সন্ধ্যারাতে বোন্দরোডস্থ একতলা লঞ্চঘাটে এই ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে সেখানে উত্তেজনা বিরাজ করছে।হামলাকার শিকার ব্যক্তির নাম মো. মামুন। তিনি একতলা লঞ্চঘাটের প্রবেশপথের পাশের পসরা সাজিয়ে ইফতার সামগ্রী বিক্রি করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- শহরের ৯ নম্বর ওয়ার্ডের রসুলপুর চরের বাসিন্দা সেলিমের ছেলে রিফাত অন্তত ২০ থেকে ২৫ যুবক নিয়ে দোকানি মামুনের ওপর হামলা করে। একপর্যায়ে তারা মামুনকে এলোপাতাড়ি পিটিয়ে আহত করে। দোকানিকে মারধরের প্রাক্কালে নিজেদের লাঠির আঘাতে রিফাতের সহযোগীর মাথা ফেটে গেলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

মারধরের শিকার মামুন জানিয়েছেন- রিফাতসহ অন্তত ১০ যুবক দীর্ঘদিন যাবত তার কাছে চাঁদা দাবি করে আসছিল। কিন্তু এই চাঁদা না দেওয়ায় সন্ধ্যার দিকে এসে ফের দাবি করেন। তখন দোকানে ছিটানে পানির ফোটা তাদের শরীরে পড়লে ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করে। এসময় গালিগালাজের প্রতিবাদ করলে এক দফা মারধর করে চলে যায়।

পরবর্তীতে অন্তত ২০ থেকে ২৫ জন যুবক নিয়ে এসে হামলা করে। একপর্যায়ে তাকেসহ কর্মচারীকে মারধর করে। এতে আহত হয়েছেন বলে দাবি করেন মামুন।এসময় খবর পেয়ে সংশ্লিষ্ট স্টিমারঘাট ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও কাউকে আটক করেনি বলে অভিযোগ রয়েছে।তবে অভিযোগ অস্বীকার করে ফাঁড়ি পুলিশের সহকারি উপ-পরিদর্শক (এএসআই) আলমগীর হোসেন বরিশালটাইমসকে বলছেন- ঘটনাস্থলে গিয়ে এক যুবককে রক্তাক্ত অবস্থায় পেয়ে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।কিন্তু এই ঘটনায় কেউ কোন অভিযোগ করেনি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD