রাসুল (সাঃ) কে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে উত্তাল বানারীপাড়া Latest Update News of Bangladesh

শুক্রবার, ০১ মে ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প দিল্লি চলচ্চিত্র উৎসবে আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছেন সংগীতশিল্পী রুনা লায়লা সাত দিনে চার দফা কমলো স্বর্ণের দাম নৌ অবরোধ ঘিরে উত্তেজনা, বিশ্ব জ্বালানি বাজারে অস্থিরতা




রাসুল (সাঃ) কে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে উত্তাল বানারীপাড়া

রাসুল (সাঃ) কে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে উত্তাল বানারীপাড়া

রাসুল (সাঃ) কে ব্যঙ্গচিত্র করার প্রতিবাদে উত্তাল বানারীপাড়া




মো. সুজন মোল্লা,বানারীপাড়া॥ সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব নবী হযরত মুহাম্মদ (সঃ) কে নিয়ে ব্যঙ্গ চিত্র প্রদর্শনী করার প্রতিবাদে প্রায় ১ ঘন্টা মিছিল আর শ্লোগানে উত্তাল হয়ে উঠেছিলো বানারীপাড়া পৌর শহর।

 

 

ফ্রান্সের সরকার প্রধান ম্যাক্রোনের কুশপুত্তলিকা নিয়ে হাজার হাজার তৌহিদী জনতা এ প্রতিবাদ মিছিলে অংশ নেন। বুধবার ৪ নভেম্বর সকাল ১০টায় উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটির অগ্রযাত্রা শুরু হয়। মিছিলটি শহরের সদর রোড হয়ে বাসস্ট্যান্ডে গিয়ে পথ সভায় মিলিত হয়।

 

 

এর আগে উপজেলার বিভিন্ন স্থান থেকে খন্ড খন্ড মিছিল নিয়ে আওয়ামী লীগের কার্যালয়ের সামনে জরো হতে থাকেন দলমত নির্বিশেষে তৌহিদী জনতা।

 

 

আমীরুল মুছলিহীন হযরত নেছারাবাদী হুজুর মাওলানা খলিলুর রহমানের আহবানে বানারীপাড়ার প্রতিবাদ মিছিল থেকে ফ্রান্সের পণ্য বর্জনের আহবান সহ মহা নবীর অপমান সইবে না আর মুসলমান, আমার নবী আমার প্রাণ সইবো না তাঁর অপমান, দুনিয়ার মুসলিম এক হও শ্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে পৌর শহর।

 

 

বাসস্ট্যান্ডের প্রতিবাদী পথ সভায় কথা বলেন নেছারাবাদ দরবার শরীফের বেলালী হুজুর,পরে তিনি বিশ্ব মুসলিম উম্মাহ” সহ সকল মানব জাতিকে সহি বুজ ও হেদায়েত দান করার প্রার্থনা জানান মহান সৃষ্টি কর্তার আলীসান দরবারে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD