রাঙ্গাবালীতে ঝুকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী Latest Update News of Bangladesh

সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০২:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
সংরক্ষিত নারী আসনে শক্তিশালী প্রতিনিধিত্বে বিএনপির নতুন তালিকা বিচার ব্যবস্থায় আস্থা ফিরলেই কমবে মব ভায়োলেন্স: প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সফরে মন্ত্রী-প্রতিমন্ত্রীদের অভ্যর্থনা ও নিরাপত্তায় নতুন নীতিমালা বিআরটিএ বৈঠকে চূড়ান্ত হয়নি বাসভাড়া, বৃদ্ধির সিদ্ধান্ত আজ ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ঘিরে ভাসা চুক্তির আশঙ্কা. উদ্বেগ ইউরোপীয়দের পটপরিবর্তনের পর শেখ হাসিনার সঙ্গে যোগাযোগ হয়েছে: জিএম কাদের ইউরেনিয়াম বিষয়ে যুক্তরাষ্ট্র-ইরান যৌথভাবে কাজ করবে: ট্রাম্প আইএমএফ ঋণ কর্মসূচি চালু, গণমাধ্যমের খবর অসত্য দাবি সরকারের ফুয়েল পাস অ্যাপ চালু, জ্বালানি বিতরণে স্বচ্ছতা আগামী ২৪ ঘণ্টায় সারা দেশে ঝড়-বৃষ্টির সতর্কতা




রাঙ্গাবালীতে ঝুকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী

রাঙ্গাবালীতে ঝুকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী

রাঙ্গাবালীতে ঝুকিপূর্ণ কমিউনিটি ক্লিনিকে বাড়ছে রোগী




রাঙ্গাবালী প্রতিনিধি॥ দেশের এই ক্লান্তিলগ্নে করোনা ভাইরাস (কেভিড-১৯) উদ্ভূত পরিস্থিতিতে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের স্বাস্থ্যসেবা দিয়ে যাচ্ছেন কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মীগন। পূর্ববর্তী সময়ের থেকে ক্লিনিকে দিন দিন রোগীর সংখ্যাও বৃদ্ধি পাচ্ছে। তারপরও পটুয়াখালী জেলার রাঙ্গাবালীতে করোনা ভাইরাসের মহামারিতে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে ঝুকি নিয়েই স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশমতে সপ্তাহে ৬ দিন সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এসব কমিউনিটি ক্লিনিকের ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ নিয়মিত সেবা দিয়ে যাচ্ছেন।

 

 

করোনার এই মহামারীতে সরকারী-বেসরকারী হাসপাতালে গিয়ে রোগীরা সঠিক চিকিৎসা সেবা না পেলেও কমিউিনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী সিএইচসিপি’রা তাদের সেবা দিতে প্রস্তুত রয়েছেন সর্বক্ষন। সিএইচসিপিদের এমন সেবা পেয়ে সন্তুষ্ট গ্রামের হতদ্ররিদ্র মানুষগুলো সহ জনসাধারণ।

 

 

পটুয়াখালী জেলার রাঙ্গাবালী উপজেলায় সর্বমোট ১২টি কমিউনিটি ক্লিনিকের সেবা কেন্দ্র রয়েছে। প্রত্যন্ত গ্রাম অঞ্চলে বেশির ভাগই ক্লিনিকগুলো হওয়ায় এখানে সর্বসাধারণরা সেবা নিতে আসে। বঙ্গবুন্ধর স্বপ্নের গড়া এই কমিউনিটি ক্লিনিকে গ্রামের হতদরিদ্র মানুষগুলো বিনা মূল্যে সপ্তাহে ৬ দিন সেবা ও ঔষধ পেয়ে অনেকটা উপকৃত হচ্ছে।

 

 

মঙ্গলবার উপজেলার মৌডুবী ইউনিয়ন এর মুখরবান্দা কমিউনিটি ক্লিনিক ঘুরে দেখা যায়, সামাজিক দূরত্ব বজায় রেখে রোগীরা ঔষধ এবং চিকিৎসা সেবা নিচ্ছেন। অন্যান্য সময়ের চেয়ে কমিউনিটি ক্লিনিক গুলোতে রোগী বেড়েছে দ্বিগুন হারে। করোনা সংক্রমণের ঝুঁকি নিয়ে স্থানীয় কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য সেবা পাওয়ায় উল্লাসিত স্থানীয় রোগীরা। কিন্তু যারা এই ঝুকির মধ্যে সেবা দিচ্ছে (সিএইচসিপি) তাদের নেই কোন সুযোগ, নেই কোন সুবিধা, শুধু আছে প্রশ্নবিদ্ধ লাইফ সাপোর্ট।

 

 

বেশির ভাগই মৌসুমি জ্বর, সর্দি, কাশি, গলাব্যাথা, পেট ব্যাথা, মাথা ব্যাথা, বমি ও পাতলা পায়খানা এ ধরণের সমস্যা নিয়ে আসা রোগীদের সেবা দিয়ে যাচ্ছে এসব ক্লিনিকের স্বাস্থ্যকর্মীরা।এ বিষয়ে জানতে চাইলে উপজেলার মুখরবান্দা কমিউনিটি এর সিএইচসিপি মোঃ নাইমুর রহমান বলেন; আমরা প্রতিনিয়ত ঝুকি নিয়েই সেবা দিচ্ছি, কেন না গ্রামের মানুষগুলো ততটা সচেতন না হওয়ায় তারা কমিউনিটি ক্লিনিকগুলোতে বেশী ভীর করছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD