রাঙ্গাবালীতে করোনা ঝুঁকি এড়াতে দোকানপাট বন্ধের ঘোষণা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৫০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাঙ্গাবালীতে করোনা ঝুঁকি এড়াতে দোকানপাট বন্ধের ঘোষণা

রাঙ্গাবালীতে করোনা ঝুঁকি এড়াতে দোকানপাট বন্ধের ঘোষণা




পটুয়াখালী প্রতিনিধি॥ করোনা ভাইরাস সংক্রমণের ঝুঁকি এড়াতে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জনগণকে অতিপ্রয়োজন ছাড়া নিজ নিজ বাসগৃহে অবস্থান করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি ঔষধের ফার্মেসি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ব্যতিত অন্যান্য দোকানপাট বন্ধ রাখতে বলা হয়। বুধবার সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমানের বরাত দিয়ে মাইকিং করে এ ঘোষণা দেওয়া হয়।

 

এ ঘোষণায় বলা হয়, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে সৃষ্ট মহামারির ঝুঁকি মোকাবেলায় এ উপজেলার জনগণকে নিজ নিজ বাসগৃহে অবস্থান করার নির্দেশ প্রদান করা হল। জরুরি প্রয়োজন ব্যতিত বাজার, দোকানপাটে আসা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে চলাচলের জন্য বলা হলো এবং মাস্ক ব্যতিত চলাফেরা করা যাবে না। এতে আরও বলা হয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান এবং ঔষধের দোকান ব্যতিত অন্যকোন দোকানপাট খোলা রাখা যাবে না।

 

বুধবার দুপুর ও বিকেলে সরেজমিনে দেখা গেছে, এ ঘোষণার পর থেকে উপজেলা সদরসহ আশপাশের বেশিরভাগ দোকানপাট বন্ধ রাখা হয়েছে। শুধু ঔষধের ফার্মেসি ও মুদি মনোহারি কিছু দোকাপাট খোলা রয়েছে। আর রাস্তাঘাটেও মানুষের চলাচল অনেকটাই কম দেখা গেছে। সারাদেশের সঙ্গে রাঙ্গাবালীর যোগাযোগের প্রধান ঘাট কোড়ালিয়ায় দুপুর ২ টায় গিয়ে দেখা গেছে, জেলা প্রশাসনের নির্দেশনার প্রেক্ষিতে রাঙ্গাবালীর যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট ও খেয়া চলাচল বন্ধ রয়েছে।

 

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাশফাকুর রহমান বলেন, ‘করোনা মোকাবেলায় পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ ঘোষণা বহাল থাকবে।’ তিনি আরও বলেন, ‘ইতোমধ্যে করোনা থেকে সুরক্ষার জন্য আমরা বিভিন্ন এলাকায় গিয়ে গিয়ে লোকজনের মাঝে মাস্ক বিতরণ করে যাচ্ছি। পাঁচ হাজার মাস্ক বিতরণ করা হবে। প্রয়োজনে আরও মাস্ক বিতরণ করা হবে।’

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD