রাক্ষুসে নদী আটকে দিলো যাত্রীবাহী লঞ্চ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রাক্ষুসে নদী আটকে দিলো যাত্রীবাহী লঞ্চ

রাক্ষুসে নদী আটকে দিলো যাত্রীবাহী লঞ্চ

মেঘনা নদী আটকে দিলো যাত্রীবাহী লঞ্চ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নৌ পুলিশ সূত্রে জানা যায়, গত ২৮ জুন, ২০২১ (শনিবার) প্রায় ৩৫০ জন যাত্রী নিয়ে এমভি ফারহান-৬ নামের লঞ্চটি ভোলা জেলার বেতুয়া হতে যাত্রা শুরু করে। যাত্রার শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু মেঘনা নদীর তীব্র স্রোতের মধ্যে লঞ্চটির ইঞ্জিন বিকল হয়ে যায় এবং নদীতে লঞ্চটি ভাসতে থাকে।

 

 

প্রাণপন চেষ্টা করেও লঞ্চের ইঞ্জিন চালু করতে না পারায় যাত্রীদের মধ্যে এক অজানা শঙ্কা কাজ করতে থাকে। তাদের আশেপাশে সাহায্য করার মতো কোন নৌকা বা ট্রলার ছিলো না।

 

 

পরবর্তীতে বিকল হওয়া যাত্রীবাহী লঞ্চের একজন কলার ৯৯৯ নম্বরে ফোন করে তাদের উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানান।

 

 

৯৯৯ তাৎক্ষণিকভাবে বিষয়টি কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়িকে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নেয়ার অনুরোধ জানানো হয়।

 

 

৯৯৯ থেকে সংবাদ পেয়ে কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির এসআই (নিঃ) সুরুজ আল মামুন ফোর্সসহ দ্রুত ঘটনাস্থলে যান। সেখানে নৌ পুলিশ সদস্যরা মেঘনা নদীর মধ্যে ভাসমান অবস্থায় একটি লঞ্চ দেখতে পায়।

 

 

তারা দ্রুত লঞ্চটির কাছে পৌঁছায় এবং লঞ্চে থাকা প্রায় ৩৫০ জন যাত্রী উদ্ধার করে। পরবর্তীতে, নৌ পুলিশ অপর একটি লঞ্চ টিপু-১২ এর মাধ্যমে উদ্ধারকৃত যাত্রীদের নিরাপদে ঢাকায় পৌঁছানোর ব্যবস্থা করে।

 

 

নৌপথে যাত্রী সাধারনের সেবায় নৌ পুলিশের প্রচেষ্টা সকলের দৃষ্টি আকর্ষন করে। লঞ্চে অবস্থানরত সকল যাত্রী বিপদে সাহায্য করার জন্য নৌ পুলিশের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD