যুবতীর অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় বরিশালে কিশোরকে হত্যা ॥ আটক ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




যুবতীর অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় বরিশালে কিশোরকে হত্যা ॥ আটক ২

যুবতীর অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় বরিশালে কিশোরকে হত্যা ॥ আটক ২




গৌরনদী প্রতিনিধি॥  যুবতীর অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় আকাশ সরদার (১৬) নামের এক কিশোর ভ্যান চালককে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আজ শুক্রবার দুপুরে থানা পুলিশ ওই যুবতী ও তার মাকে আটক করেছে। নিহতের লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ঘটনাটি ঘটেছে জেলার গৌরনদী পৌর এলাকার বাদামতলা নামক এলাকায়।

জানা গেছে, নিহত আকাশ উপজেলার বাঙ্গিলা গ্রামের বাসিন্দা মানিক সরদারের পুত্র। সে তার পিতা-মাতার সাথে বাদামতলা এলাকার শামসুর রহমানের বাসায় ভাড়া থাকতো এবং ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করতো। নিহতের মামা এরশাদ বয়াতী জানান, আকাশদের পাশের বাসার ভাড়াটিয়া তাছলিমা বেগমের কন্যা সিমা আক্তারের অসামাজিক কর্মকান্ড দেখে ফেলায় বৃহস্পতিবার দিবাগত রাতে অজ্ঞাতনামা সন্ত্রাসী দিয়ে তার ভাগ্নের ওপর পরিকল্পিতভাবে হামলা চালানো হয়েছে।

গৌরনদী মডেল ওসি (তদন্ত) মাহবুবুর রহমান জানান, বৃহস্পতিবার রাতে বাদামতলা নামক এলাকা থেকে আকাশ সরদারকে অজ্ঞাতনামা সন্ত্রাসীরা ডেকে নিয়ে হামলা চালিয়ে মাথার পিছনে জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা হাসপাতালে ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে হাসপাতাল গেটে বসেই আকাশের মৃত্যু হয়।

তিনি আরও জানান, শুক্রবার দুপুরে লাশ উদ্ধার করে শেবাচিম হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তবে জিজ্ঞাসাবাদের জন্য আকাশের পাশের ভাড়াটিয়া সিমা আক্তার ও তার মা তাছলিমা বেগমকে আটক করা হয়েছে বলেও তিনি (ওসি) উল্লেখ করেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD