মেহেন্দিগঞ্জের উলানিয়ার সহিংসতার ঘটনায় গ্রেফতার-৮ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জের উলানিয়ার সহিংসতার ঘটনায় গ্রেফতার-৮

মেহেন্দিগঞ্জের উলানিয়ার সহিংসতার ঘটনায় গ্রেফতার-৮

মেহেন্দিগঞ্জের উলানিয়ার সহিংসতার ঘটনায় গ্রেফতার-৮




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া (উত্তর-দক্ষিন) ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় পুলিশের দায়ের করা ৩টি মামলায় ৮ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে দক্ষিন উলানিয়নের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এই আটজনকে আটর করা হয়।

 

এই অভিযানের নেতৃত্ব দেন বরিশাল জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহজাহান। এছাড়াও মেহেন্দিগঞ্জ থানার এস.আই মিজানসহ সঙ্গীয় ফোর্স ও ডিবি পুলিশের একটি দল এই অভিযানে অংশ নেন। আটককৃতরা হলেন, পূর্ব সুলতানি এলাকার ফরিদ সরদার, মিন্টু সরদার, কুদ্দুস সরদার, লতিফ সরদার, চর সুলতানি এলাকার মোঃ হোসেন সরদার, মোকতার সরদার, শাকিল সরদার ও হাসান সরদার।

 

আটককৃতদের পুলিশের কর্তব্য কাজে বাধাঁ প্রদান, পূর্ব সুলতানি অস্থায়ী পুলিশ ক্যাম্পে হামলা ও পুলিশের মোটর সাইকেল পোড়ানোর ঘটনায় আটক দেখানো হয়।

 

আটককৃত আটজনই দক্ষিণ উলানিয়া ইউপি নির্বাচনে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের কর্মীসমর্থক বলে জানা গেছে। উলে­খ্য, গত ১৫ নভেম্বর উলানিয়া (উত্তর-দক্ষিন) ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দানের দিন রাতেই দক্ষিন উলানিয়ার লালগঞ্জ বাজার সংলগ্ন নৌকার মনোনীত প্রার্থীর বাড়িতে হামলা করে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রুমা বেগমের কর্মীরা।

 

এ সময় মেহেন্দিগঞ্জ থানার এ.এস.আই ইন্দ্রোজিৎ এর মটর সাইকেলটি আগুনে পুড়িয়ে দেয়া হয়। এছাড়া গত ৪ঠা ডিসেম্বর রাতে একই এলাকায় নৌকা ও বিদ্রোহী প্রাথীর সমর্থকদের মধ্য সংঘর্ষের সময় পুলিশ ক্যাম্পে হামলার ঘটনা ঘটে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD