মেহেন্দিগঞ্জের উলানিয়ায় সন্ত্রাসী হামলায় প্রার্থীসহ আহত৩, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জের উলানিয়ায় সন্ত্রাসী হামলায় প্রার্থীসহ আহত৩, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় সন্ত্রাসী হামলায় প্রার্থীসহ আহত৩, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার

মেহেন্দিগঞ্জের উলানিয়ায় সন্ত্রাসী হামলায় প্রার্থীসহ আহত৩, অস্ত্রসহ যুবক গ্রেপ্তার




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার উত্তর উলানিয়া ইউপি নির্বাচনে সাধারণ সদস্য (মেম্বর) পদপ্রার্থী কালাম মাতুব্বর (৫৫) প্রতিপক্ষের সন্ত্রাসী হামলায় আহত হয়েছেন। এসময় আহত হয়েছেন ২ স্বজন সালাউদ্দিন মাতুব্বর (৪৫) এবং শাকিল মাতুব্বর (৩২)। শনিবার সন্ধ্যারাতের এই হামলার ঘটনায় পুলিশ ধারালো অস্ত্রসহ মনির নামের এক বহিরাগত সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে।

 

 

গ্রেপ্তার মনির এই ইউনিয়নের বাসিন্দা না হলেও সে নৌকার বিদ্রোহী অানারস এর প্রার্থী মিঠু চৌধুরীর ও মোরগ মার্কার প্রার্থী ইয়াছিন রাজুর পক্ষে মাঠে নেমে সন্ত্রাসী কর্মকান্ড চালিয়ে আসছিলেন।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর- সাধারণ সদস্য (মেম্বর) পদপ্রার্থী কালাম মাতুব্বরের (ফুটবল মার্কা) প্রার্থী উলানিয়া করোনেশন মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে আয়োজিত বিজয় দিবসের অলোচনা সভায় কর্মী সমার্থক নিয়ে জোগদান করায় নৌকার বিদ্রোহী গোড়া মার্কার সমার্থক ও প্রতিদ্বন্দ্বি মোরগ মার্কার প্রার্থীর সমর্থক সোহেল পাটোয়ারি, সবুজ মাতব্বর, সোহাগ মাঝি, খোকন হাওলাদার, পলাশ মাতুব্বর, বাশার মৃধা এবং বহিরাগত সন্ত্রাসী মনিরের নেতৃত্বে ৩০/৩৫ হামলা চালিয়ে ভাঙচুর করে।

 

এসময় তাদের প্রতিরোধে এগিয়ে গেলে কালাম মাতুব্বরের ওপর হামলা করে। তাকে উদ্ধার করতে গিয়ে স্বজন সালাউদ্দিন মাতুব্বর এবং শাকিল মাতুব্বরও হামলা শিকার হন। তখন সংক্ষুব্ধ জনতা ঐক্যবন্ধ হয়ে বহিরাগত সন্ত্রাস মনিরকে একটি চাপাতিসহ আটক করে। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ আসে এবং মনিরকে আটক করে।

 

 

পুলিশ জানিয়েছে, আটক মনির রাজধানী ঢাকার ডেমরা এলাকার শাহে আলম মেল্লার ছেলে। সে কেন অস্ত্র নিয়ে এসেছে বিষয়টি জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD