মেহেন্দিগঞ্জে সাব-মেরিন ক্যাবলের উদ্বোধন করেণ সংসদ সদস্য পংকজ নাথ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে সাব-মেরিন ক্যাবলের উদ্বোধন করেণ সংসদ সদস্য পংকজ নাথ

মেহেন্দিগঞ্জে সাব-মেরিন ক্যাবলের উদ্বোধন করেণ সংসদ সদস্য পংকজ নাথ




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥
মেহেন্দিগঞ্জ চরহাড়িয়া নদীতে সাব-মেরিন ক্যাবলের উদ্বোধন করেণ প্রধান অতিথি সংসদ সদস্য পংকজ নাথ। আজ বেলা ২টার সময় সাব-মেরিন ক্যাবল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ মুনসুর আহম্মেদ, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান খোরশেদ আলম ভুলু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রোমানা আক্তার, পল্লী বিদ্যুৎ জেনারেল ম্যানেজার প্রকৌশলী শাহজাহান তালুকদার, নির্বাহী প্রকৌশলী অনিল কুমার সরকার, প্রকৌশলী গোলাম মোস্তফা, সহকারী জেনারেল ম্যানেজার প্রকৌশলী পারভেজ আলম, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, ইউপি সদস্য সহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

সকালে সংসদ সদস্য উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগদান করে সন্ধ্যায় চানপুর ইউনিয়ন নিবাসী বীর মুক্তিযোদ্ধা আব্দুল মালেক হাওলাদারের মৃত্যুর সংবাদ পেয়ে তার বাড়িতে গিয়ে পরিবারের প্রতি সমবেদনা জানান।

 

সাব-মেরিন ক্যাবল উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র প্রতিশ্রুতি মোতাবেক ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়ার জন্য আড়াই কোটি টাকা ব্যয়ে অতিরিক্ত একটি সাব-মেরিন ক্যাবল স্থাপন করা হয়েছে। অতিরিক্ত এই সাব-মেরিন ক্যাবল উদ্বোধনের ফলে ভবিষ্যতে যদি একটি সাব-মেরিন ক্যাবল নষ্টও হয়ে যায় তাহলেও মেহেন্দিগঞ্জবাসী আর অন্ধকারে থাকবে না। এসময় সংসদ সদস্য আওয়ামীলীগ সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ডের কথা তুলে ধরেণ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD