মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে ৫৯ জেলের কারাদন্ড; ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে ৫৯ জেলের কারাদন্ড; ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে ৫৯ জেলের কারাদন্ড; ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা

মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষায় অব্যাহত অভিযানে ৫৯ জেলের কারাদন্ড; ১ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জে সরকারি নির্দেশনা অমান্য করে মাছ ধরার অপরাধে মঙলবার (২০ অক্টবর) দিনভর উপজেলার বিভিন্ন নদীতে অভিযান চালিয়ে ২৫ (পঁচিশ) জন জেলেকে আটক করা হয়েছে ৷ পরবর্তীতে আটককৃত ২২ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড প্রদান করা হয় এবং অপরাধের গুরুত্ব ও বয়স বিবেচনায় ৩ জনকে ২৫,০০০/= (পঁচিশ হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।

 

এ পর্যন্ত অভিযানে প্রায় ৬০,০০০ (ষাট হাজার) মিটার জাল ও প্রায় ৪৫ (পয়তাল্লিশ) কেজি পরিমাণ ইলিশ মাছ জব্দ করা হয়৷ জব্দকৃত জাল পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং মাছ স্থানীয় এতিমখানা, মাদ্রাসা ও স্থানীয় দুস্থদের মাঝে বিলিয়ে দেন।

 

 

মেহেন্দিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, পিজুস চন্দ্র দে পরিচালিত মোবাইল কোর্টকে আইনগত সহায়তা প্রদান করেন উপজেলা মৎস্য অফিসার জনাব ভিক্টর বাইন। মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন নদীতে পৃথক পৃথক স্থানে পরিচালিত এই অভিযান সমূহে আইন-শৃঙ্খলা রক্ষায় সার্বিক সহায়তা প্রদান করেন মেহেন্দিগঞ্জ থানা পুলিশ ও বাংলাদেশ কোস্ট গার্ড, কালীগঞ্জ স্টেশন, উলানিয়া, মেহেন্দিগঞ্জ।

 

উল্লেখ্য  ইলিশের প্রধান মৌসুমে মা ইলিশ রক্ষায় মৎস্য আহরণের উপর গত ১৪ই অক্টোবর থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়৷ নিষেধাজ্ঞা অমান্য করে মৎস্য আহরণের দায়ে উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য দপ্তর ও আইন-শৃঙ্খলা বাহিনী বিশেষত মেহেন্দিগঞ্জ থানা পুলিশ, কাজিরহাট থানা পুলিশ, কালীগঞ্জ নৌ-পুলিশ ও বিসিজি, কালীগঞ্জ স্টেশন কর্তৃক পরিচালিত বিভিন্ন অভিযানে ১৪ অক্টোবর থেকে এ পর্যন্ত ৫৯ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড এবং ২১ জন জেলেকে সর্বমোট ১,২০,০০০ (এক লক্ষ কুড়ি হাজার) টাকা অর্থদন্ডে দন্ডিত করেন ৷ উল্লেখ্য, আগামী ৪ঠা নভেম্বর পর্যন্ত এ নিষেধাজ্ঞা বলবৎ থাকবে এবং জাতীয় মৎস্য সম্পদ রক্ষায় টাস্ক ফোর্সের অভিযান ও উপজেলা প্রশাসন পরিচালিত মোবাইল কোর্ট নিয়মিত পরিচালিত হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD