মেহেন্দিগঞ্জে মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন

মেহেন্দিগঞ্জে মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন




মেহেন্দিগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইব্রাহীম।। শত চেষ্টার পরেও মেহেন্দিগঞ্জ উপজেলার ঐতিয্যবাহী মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন হয়েগেছে ।

 

জানাগেছে, নদী ভাঙ্গন ও গতকয়েকদিনের উচূ জলোচ্ছ্বাস এবং টানা বৃষ্টিতে নিচের থেকে মাটি সরে যাওয়ার কারনে রবিবার দিবাগত গভীর রাতে হটাৎ করে গজারিয়া নদীর গর্ভে বিলীন হয়ে যায় বিদ্যালয়টি । এলাকাবাসী জানান, মাননীয় সংসদ সদস্য পংকজ নাথ নদী ভাঙন রোধে এই এলাকায় বালুর বস্তা ফেলে স্কুলটি রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যান।

 

কিন্তু চেষ্টা করেও রক্ষা করা সম্ভব হয়নি এই শিক্ষা প্রতিষ্ঠানটি।

 

তবে এলাকাবসী আরো জানান গজারিয়া নদী দিয়ে দ্রুত গতিতে যাত্রীবাহী গ্রীন লাইন ওয়াটার ওয়েজ চলাচলের কারণে এই এলাকায় তীব্র ভাঙন দেখা দেয়। যারফলে প্রতিনিয়ত সুপারি বাগান,
ফসলী জমিসহ বিলীন হচ্ছে শতশত বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা।

 

এলাকা বাসীর দাবী গ্রীন লাইনটি এই নদী থেকে দ্রুত সময়ে মধ্যে চলাচল বন্ধ করা না
গেলে অচিরেই মেহেন্দিগঞ্জ উপজেলার মানচিত্র থেকে হাড়িয়ে যেতে পারে দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের নাম।

মেহেন্দিগঞ্জে মধ্য দড়িরচর খাজুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টি নদীর গর্ভে বিলীন

তাই দ্রুত নদী ভাঙ্গন রোধ ও গ্রীন লাইন বন্ধের জোরালো দাবী জানান ওই এলাকার ভাঙন কবলিত মানুষ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD