মেহেন্দিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যাবসায়ী আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যাবসায়ী আটক

মেহেন্দিগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪ ব্যাবসায়ী আটক




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।।  মেহেন্দিগঞ্জে করোনা ভাইরাসের অজুহাত দেখিয়ে পাতারহাট বন্দরের কিছু অসাধু ব্যাবসায়ী নিত্য প্রয়োজনীয় চাল,ডাল,তৈল,চিনি,পেঁয়াজ, রসুনসহ জিনিসপত্রের দাম কয়েক গুন বাড়িয়ে বাজার অস্থিতিশীল করায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৪ ব্যবসায়ীকে সাঁজা প্রদান করেন। শুক্রবার সকাল থেকে দুপুর পর্যন্ত পাতারহাট বন্দরের বিভিন্ন দোকানে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা,এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে ও মেহেন্দিগঞ্জ থানার ওসি তদন্ত মুরাদ হোসেনসহ সঙ্গীয় ফোর্স। অভিযান পরিচালনাকালে বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র অতিরিক্ত দামে বিক্রির অপরাধে পশ্চিম ইয়ারবেগ গ্রামের ছালাউদ্দিন ফরাজী ছেলে মুদি ব্যবসায়ী জামাল হোসেন (৪৪), ধুলিয়া মধ্যেরচর গ্রামের ইউনুছ হাওলাদারের ছেলে মুদি ব্যবসায়ী লিখন হাওলাদার (৪০), সোনামুখী গ্রামের কানাই দাসের ছেলে মুদি ব্যবসায়ী শুভ দাস (২৪) ও বদরপুর গ্রামের মৃত আব্দুল খালেক বেপারী ছেলে মুদি ব্যবসায়ী আবুল কাশেম বেপারী (৩৫) কে আটক করেন ভ্রাম্যমাণ আদালত।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট পিজুস চন্দ্র দে জানান, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র বেশী দামে বিক্রি করে বাজার অস্থিতিশীল করায় ৪ ব্যবসায়ীকে আটক করে ১০ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। তবে অভিযানের খবর শুনে কিছু অসাধু ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেলে তাদের দোকান তালাবদ্ধ করে দেওয়া হয়।

এ ছাড়াও উপস্থিত ব্যবসায়ীদের বাজারে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না করে প্রত্যেক দোকানে নির্ধারিত মূল্য তালিকা ঝুলিয়ে নায্য মূল্যে পন্য বিক্রয়ের অনুরোধ জানান। পাশাপাশি সকল ক্রেতা সাধারণকেও চাহিদার অতিরিক্ত পন্য ক্রয় থেকে বিরত থাকার আহবান জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD