মেহেন্দিগঞ্জে প্রবীন আ"লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন না করে,বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জে প্রবীন আ”লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন না করে,বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময়

মেহেন্দিগঞ্জে প্রবীন আ”লীগ নেতার মৃত্যুবার্ষিকী পালন না করে,বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময়




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥  মেহেন্দিগঞ্জে সাবেক এমপি ও প্রবীণ আওয়ামী লীগ নেতার মৃত্যু বার্ষিকী পালন না করে দলীয় কার্যালয়ে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময় করায় সাধারণ নেতা কর্মীদের মাঝে কানাঘুষা করতে দেখা গেছে। জানাগেছে ১৪ ফেব্রুয়ারি ছিল বরিশাল-৪ আসনের সাবেক এমপি, বরিশাল জেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক মরহুম মহিউদ্দিন আহাম্মেদের ১৭ তম মৃত্যুবার্ষিকী। স্বাধীনতা পরবর্তী ভঙ্গুর মেহেন্দিগঞ্জের উন্নয়নের প্রকৃত রূপকার এই বর্ষীয়ান রাজনীতিবিদের মৃত্যুবার্ষিকী নিরবেই কেটে গেলো তার নিজ জম্মস্থান মেহেন্দিগঞ্জে।

দলীয় কিংবা ব্যক্তিগত উদ্যোগে এখানে নেওয়া হয়নি কোনো দোয়া মাহফিলের আয়োজন। বিষয়টি নিয়ে শনিবার সারাদিন মেহেন্দিগঞ্জের নানা ফোরামে কানাঘুষা চলতে দেখা গেছে ।

অনেকেই বলেন প্রবীণ এই রাজনীতিবীদ নেতার কন্যা বর্তমানে কেন্দ্রীয় আওয়ামীলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক থাকার পরেও কেন তার পিতার মৃত্যুবার্ষিকী তার নির্বাচনী এলাকায় পালিত হলো না ? তাহলে কি মহিউদ্দিন আহাম্মেদও নষ্ট রাজনীতির যাতাকলে পড়লো এমন প্রশ্ন অনেকের! নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রবীন আওয়ামীলীগ নেতা জানান, যেখানে বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর মহিউদ্দিন আহাম্মেদের মতো নেতার মৃত্যুবার্ষিকী পালন করতে পারেনি সেখানে কি করে দলীয় অফিসে বসন্ত উৎসবের শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD