মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভার নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশী, অন্যায়ের প্রতিবাদকারী, সৎ নির্বিক, মেহেন্দিগঞ্জ পৌর আওয়ামী লীগের তৃনমুল পর্যায়ের নেতা কর্মীদের ভোটে নির্বাচিত বর্তমান সাধারন সম্পাদক ও সাবেক সফল কাউন্সিলর রিপন দেবনাথ পৌরবাসী সহ সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও আশির্বাদ কামনা করেছেন।
তিনি সকলের প্রতি প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আসন্ন মেহেন্দিগঞ্জ পৌরসভা নির্বাচনে স্বচ্ছতা, জবাবদিহিতা, সমতা, ন্যায়পরায়ণতা, সুষম বন্টন, অসাম্প্রদায়িক মানবিক সমাজ ও অত্যাধুনিক নগরজীবন গড়ে তুলতে অঙ্গিকার ব্যক্ত করে মেয়র পদে প্রার্থী হিসেবে আপনাদের সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করছেন।
তার মেয়র পদে প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় পৌরবাসী সংবাদ কর্মীদের জানান আসন্ন পৌর নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে মনোনয়ন প্রত্যাশী রিপন দেবনাথ নয়টি ওয়ার্ডের মানুষের হৃদয়ে আছেন। সাবেক সফল কাউন্সিলর ও বর্তমান পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তরুণ রাজনীতিবীদ হিসেবে আমরা রিপন দেবনাথকে মেয়র পদে দেখতে চাই।
তিনি একজন সৎ, ত্যাগী, সংগ্রামী এবং আদর্শিক নেতা। যিনি ছাত্রজীবন থেকে রাজনীতি করছেন। যার কারণে তিনি অন্যান্ন সমায়ের চেয়ে বর্তমানে পৌর আওয়ামী লীগকে সুসংগঠিত রাখতে সক্ষম হয়েছেন।
পৌরসভার মেয়র পদে তার বিকল্প হতে পারেনা। পৌরবাসীও তাকে মেয়র হিসেবে দেখতে চান।
যার ফলে দেখাগেছে সোশ্যাল মিডিয়াগুলোতে দলমত নির্বিশেষে সর্বস্তরের মানুষ তাকে শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন।
Leave a Reply