মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ মেহেন্দিগঞ্জ উপজেলার দরিচর খাজুরিয়া ইউনিয়নের গজারিয়া নদী পশ্চিম তীর থেকে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
বুধবার বেলা আনুমানিক সাড়ে ১২টার দিকে গজারিয়া নদীর পশ্চিম তীরে জৈনক কাঞ্চন শিকদারের ধানি জমিতে লাশটি দেখে ওই ইউনিয়নের দফাদার কবির হোসেন মেহেন্দিগঞ্জ থানয় লিখত ভাবে জানালে এস আই মিজানুর রহমান ঘটনা স্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল শেরে-ই- বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

লাশটি নদীর জোয়ারে ভেসে এখানে এসেছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হয়েছে। তবে অজ্ঞাত ব্যাক্তির লাশের পরিচয় পাওয়া যায়নি বলে জানান এসআই মিজানুর রহমান।
Leave a Reply