মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
মেহেন্দিগঞ্জ প্রতিনিধি।। বরিশাল-৪ মেহেন্দিগঞ্জ – হিজলা আসনের সংসদ সদস্য পংকজ নাথ কোভিড-১৯ আক্রান্ত হওয়ায় তার দ্রুত সুস্থতা কামনা করে মেহেন্দিগঞ্জে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ আছর মেহেন্দিগঞ্জ পৌরসভার সোনামুখী ২নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এবং উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র যুগ্ম আহবায়ক এস এম শাহজাহান সোহেল মোল্লার পরিচালনায় স্থানীয় টলঘরে এই দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি খোরশেদ আলম ভুলু, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব কামাল উদ্দিন খান, সুভাষ চন্দ্র সরকার, পাতারহাট বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোজ কুমার নাথ, বিশিষ্ট ব্যাবসায়ী অখিল নাথ, সংরক্ষিত মহিলা কাউন্সিলর মিতা গুহ, রেক্সনা বেগম, উপজেলা জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিবু চন্দ্র দে, পৌর স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ-সভাপতি ফয়েজ আহমেদ, সাধারণ সম্পাদক রুবেল খন্দকার,সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন, ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুমন দেবনাথ, সাধারন সম্পাদক পরিমল চন্দ্র সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন পেশাজীবী মানুষ।
Leave a Reply