মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন Latest Update News of Bangladesh

বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন

মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন

মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন




মেহেন্দিগঞ্জ প্রতিনিধি॥ বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় কমিটির অনুমোদন ক্রমে মেহেন্দিগঞ্জ উপজেলা গ্রাম পুলিশ বাহিনীর কমিটি গঠন উপলক্ষ্যে মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে উপজেলায় কর্মরত সকল গ্রাম পুলিশ সদস্যদের সমন্বয়ে মেহেন্দিগঞ্জ থানা চত্বরে এক সভা অনুষ্ঠিত হয়।

 

 

সভায় গ্রাম পুলিশ বাহিনী কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শাহাজাহান কবির জহির এর সভাপতিত্বে সকলের মতামতের ভিত্তিতে গ্রাম পুলিশ সদস্য মোঃ জাকির হোসেনকে সভাপতি হিসেবে মনোনীত করা হয়।

 

 

এ সময় গ্রাম পুলিশদের সার্বিক উন্নয়নে বিভিন্ন বিষয়ে কথা বলা ও প্রতিনিধিত্বের জন্য নেতৃত্ব ও স্থানীয় আইন শৃঙ্খলা রক্ষায় গ্রাম পুলিশের যথাযথ দায়িত্ব পালনের মাধ্যমে মান উন্নয়নের জন্য কমিটি গঠন জরুরী বলে উপস্থিত সকল সদস্যগণ একমত পোষণ করে ৫নং সদর ইউপির গ্রাম পুলিশ মোঃ জাকির হোসেনকে সভাপতি, উলানিয়া ইউপির গ্রাম পুলিশ প্রশান্ত কুমার দে কে সাধারণ সম্পাদক, সদর ইউপি গ্রাম পুলিশ হরযত আলী কে সাংগঠনিক, ও আঃ বারেক চৌকিদার কে কোষাদক্ষ্য নির্বাচিত করে ২১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি আগামী ৩ বছরের জন্য গঠন করা হয়।

 

এ সময় বরিশাল জেলা গ্রাম পুলিশ বাহিনী কমিটির সাধারণ সম্পাদক আব্দুস সালাম, কাজিরহাট থানা কমিটির সভাপতি মোঃ ইব্রাহীম খান, সহ সভাপতি মোঃ সিদ্দিকুর রহমানসহ মেহেন্দিগঞ্জ উপজেলার গ্রাম পুলিশ বাহিনীর সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD